AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR News: জ্ঞানেশ কুমার যখন কলকাতায়, ঠিক সেই সময় ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি

অমিতবাবু বলেন, "স্যর আমি আগে থেকেই বিজেপি করতাম। বিজেপি করি। কালকে আমার কাছে একটা ফোন আসে। সেই ফোনে হুমকি দেওয়া হয় আমায়। বলা হয় যাতে আমি ওদের কাছে যাই। কিন্তু আমি বলি পরে যাব। এরপর আজ দলবল নিয়ে তৃণমূল কর্মীরা আমার বাড়িতে আসেন। আমার বাড়ি ভাঙচুর করে। বলে বিজেপি করছিস তো? আমার দাদাকে চড় মারে। ভয়ে আমি পালাতে যাই। তখনই আমাকে দেখে গুলি চালিয়ে দেয়। দু'রাউন্ড গুলি চালিয়েছে।"

SIR News: জ্ঞানেশ কুমার যখন কলকাতায়, ঠিক সেই সময় ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি
এই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 7:25 PM
Share

উত্তর ২৪ পরগনা: রাজ্য এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জেলা আধিকারিক, জেলা শাসক, পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেছেন। কীভাবে এই রাজ্যে নির্বিঘ্নে ভোট করা যায়, তা নিয়ে লাগাতার বৈঠক। তবে এই আবহের মধ্যে এবার রাজ্যে রাজ্যে চলল গুলি। জগদ্দলে বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। এক বিজেপি কর্মীকে লক্ষ্য দু’রাউন্ড গুলি চালানোর অভিযোগ আক্রান্ত বিজেপির কর্মীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া ৩৫ নং ওয়ার্ডে বড় শ্রীরামপুরে। ৩৫-৩৬ কিলোমিটার দূরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে পর-পর দুই রাউন্ড গুলি। অল্পের জন্য রেহাই বিজেপি কর্মী অমিত সাউ। পরিবর্তন যাত্রায় যাওয়ার জন্য গুলি করে খুনের চেষ্টার অভিযোগ জগদ্দলে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, পরিবর্তন যাত্রায় যাচ্ছিলেন তাঁরা। আর সেই কারণেই খুনের চেষ্টার অভিযোগ।

অমিতবাবু বলেন, “স্যর আমি আগে থেকেই বিজেপি করতাম। বিজেপি করি। কালকে আমার কাছে একটা ফোন আসে। সেই ফোনে হুমকি দেওয়া হয় আমায়। বলা হয় যাতে আমি ওদের কাছে যাই। কিন্তু আমি বলি পরে যাব। এরপর আজ দলবল নিয়ে তৃণমূল কর্মীরা আমার বাড়িতে আসেন। আমার বাড়ি ভাঙচুর করে। বলে বিজেপি করছিস তো? আমার দাদাকে চড় মারে। ভয়ে আমি পালাতে যাই। তখনই আমাকে দেখে গুলি চালিয়ে দেয়। দু’রাউন্ড গুলি চালিয়েছে।” তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “পরিবর্তন যাত্রায় বাইরের  রাজ্য থেকে ট্রাকের সংখ্যা বেড়েছে। আর এই পরিবর্তন যাত্রায় কে যাচ্ছে বা না যাচ্ছে তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না। উনি যাক গিয়ে থানায় অভিযোগ করুন। তদন্ত হবে।” বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “কেন্দ্রের কর্মসূচি, কেন্দ্রের প্রকল্প সব কিছুই এ রাজ্যে চলতে দিচ্ছে না ওরা। এখন ভোটের প্রচারও করতে দিচ্ছে না।”

Follow Us