AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati: ফ্ল্যাটে দাপাচ্ছে মদ্যপ যুবক-যুবতী, ছুঁড়ছে মদের বোতল, ফেলছে ন্যাপকিন, ভয়ে সিঁটিয়ে বৃদ্ধ দম্পতি

Panihati: দম্পতির অভিযোগ, পাশের আবাসনের কয়েকজন মদ্যপ যুবক-যুবতী ও আবাসিকদের অত্যাচারে বাড়ির জানালা দরজা বন্ধ করে গৃহবন্দি অবস্থায় থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পাশের আবাসন থেকে যুবক যুবতীরা মদ্যপান করে সেই মদের বোতল তাদের বাড়ির জানালা লক্ষ্য করে ফেলছে।

Panihati: ফ্ল্যাটে দাপাচ্ছে মদ্যপ যুবক-যুবতী, ছুঁড়ছে মদের বোতল, ফেলছে ন্যাপকিন, ভয়ে সিঁটিয়ে বৃদ্ধ দম্পতি
বেবি সেন ও স্বপন সেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 7:02 PM
Share

সোদপুর: মদ্যপদের অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ দম্পতি। অভিযোগ, পাশের আবাসনের মদ্যপ যুবক-যুবতীরা ইচ্ছা করে মদের বোতল ছুড়ে মারছে দম্পতির বাড়ির সামনে। একাধিকবার বারণ সত্বেও কথা না শোনায় শেষে বাধ্য হয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনাস্থল পানিহাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড। সেখানেই বসবাস করেন স্বপন সেন ও বেবি সেন নামে বৃদ্ধ দম্পতি। বেবি সেন কিডনি রোগের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তাঁর ডায়ালসিস চলছে।

দম্পতির অভিযোগ, পাশের আবাসনের কয়েকজন মদ্যপ যুবক-যুবতী ও আবাসিকদের অত্যাচারে বাড়ির জানালা দরজা বন্ধ করে গৃহবন্দি অবস্থায় থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পাশের আবাসন থেকে যুবক যুবতীরা মদ্যপান করে সেই মদের বোতল তাদের বাড়ির জানালা লক্ষ্য করে ফেলছে। এমনকী আবাসিকরা তাদের ঘরের ময়লা আবর্জনা তাঁদের বাড়িতে ফেলছে।

তাঁদের আরও দাবি, আবাসনের আবাসিকদের বারংবার জানানো সত্ত্বেও কোনও রকম পদক্ষেপ তারা করেননি। অবশেষে নিরুপায় হয়ে খড়দহ থানার পুলিশের দ্বারস্থ হয় এই বৃদ্ধ দম্পতি। তবে অভিযোগ, খড়দহ থানার পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। তাই খড়দহ থানার পুলিশের উপর আস্থা নেই বৃদ্ধ দম্পতির। গৃহবন্দি অবস্থায় যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন এই দম্পতি। শেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন সমস্যা মেটানোর জন্য। অপরদিকে, ওই ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে-র স্পষ্টত জানিয়েছেন, এই ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

আতঙ্কিত বৃদ্ধা বেবি সেন বলেন, “আমি একজন কিডনির রোগী। আমি ওদের জন্য একটু ঘরের দরজা জানালা খুলতে পারছি না।ন্যাপকিন, মদের বোতল সব ফেলে রাখে আমার বাড়িতে। খুব অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।”

Follow Us