AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratna Debnath: ক্লাবে ঝুলছে তালা, বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানিয়ে রত্না দেবনাথকে অপমান? ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক

Ratna Debnath Speech in Panihati: বিজয়া সম্মিলনী উপলক্ষে পানিহাটি স্পোর্টিং ক্লাবে বিজয়া সম্মীলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ক্লাবের তরফে বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো আমন্ত্রণ পেয়ে শনিবার সন্ধেবেলায় নির্ধারিত সময়ে ক্লাবে পৌঁছন তিনি। কিন্তু সেখানে গিয়ে দেখেন, ক্লাবের দরজায় তালা ঝুলছে।

Ratna Debnath: ক্লাবে ঝুলছে তালা, বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানিয়ে রত্না দেবনাথকে অপমান? ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক
রত্না দেবনাথImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 01, 2026 | 3:16 PM
Share

পানিহাটি: পানিহাটির বিধায়ক রত্না দেবনাথকে (Ratna Debnath) আমন্ত্রণ জানিয়ে অপমান? বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। ক্লাবের সামনে পৌঁছতেই দেখেন ঝুলছে তালা। শেষমেশ ক্লাবের বারান্দাতেই কয়েকজন সদস্যকে নিয়ে অনুষ্ঠান সারতে হল রত্না দেবনাথকে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের (TMC) একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের একাংশের মদতেই আমন্ত্রণ জানিয়ে তাঁকে অপমান করা হয়েছে।

বিধায়ককে আমন্ত্রণ জানিয়ে অপমান?

বিজয়া সম্মিলনী উপলক্ষে পানিহাটি স্পোর্টিং ক্লাবে বিজয়া সম্মীলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ক্লাবের তরফে বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো আমন্ত্রণ পেয়ে শনিবার সন্ধেবেলায় নির্ধারিত সময়ে ক্লাবে পৌঁছন তিনি। কিন্তু সেখানে গিয়ে দেখেন, ক্লাবের দরজায় তালা ঝুলছে। ফলে ক্লাবের ভিতরে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ক্লাবের বারান্দাতেই কয়েকজন সদস্যকে নিয়ে বিজয়া সম্মিলনী সারেন বিধায়ক। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন রত্না দেবনাথ।

কী বলছেন রত্না দেবনাথ?

এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে রত্না দেবনাথের অভিযোগ, পানিহাটি স্পোর্টিং ক্লাবে এখনও তৃণমূলের আধিপত্য রয়েছে। তৃণমূলের একাংশের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর। বিধায়কের অভিযোগ, পানিহাটিতে এখনও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের প্রভাব রয়ে গিয়েছে। বলেন, “পানিহাটি ৫০ বছর ধরে যাঁদের এক্তিয়ারে ছিল, তাঁদেরই কাজ এগুলো। তবে তালা দিয়ে উন্নয়ন বন্ধ রাখা যাবে না। পুলিশকে জানাব।”

Follow Us