Swarupnagar News: নাবালিকাকে বিয়ে, তারপর সন্তানের জন্ম, বাল্যবিবাহের ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের
বাল্যবিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ব্রিগেড থেকে এবং অতীতে কড়া নির্দেশ দিয়েছিলেন, প্রশাসনের লাগাতার প্রচার, তবুও আইন অমান্যে করে নাবালিকাকে বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের আমুদিয়া থেকে এক যুবককে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।

স্বরূপনগর: নাবালিকাকে বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার অভিযোগ। গ্রেফতার স্বামী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশ দিয়েছিলেন বাল্যবিবাহের ঘটনায় কড়া পদক্ষেপ করার। পুলিশও তারপর থেকে তৎপর। এরপরই সক্রিয় স্বরূপনগর থানার পুলিশ। বিয়ের পর সন্তানের জন্ম, খবর পেতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় হয় স্বরূপনগর থানার পুলিশ। গ্রেফতার নূর হোসেন মণ্ডল।
বাল্যবিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ব্রিগেড থেকে এবং অতীতে কড়া নির্দেশ দিয়েছিলেন, প্রশাসনের লাগাতার প্রচার, তবুও আইন অমান্যে করে নাবালিকাকে বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের আমুদিয়া থেকে এক যুবককে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নূর হোসেন মণ্ডল। তাঁর বাড়ি আমুদিয়া এলাকায়। অভিযোগ, তিনি এক নাবালিকাকে বিয়ে করেছিলেন। ইতিমধ্যেই ওই দম্পতির সন্তানের জন্ম হয়েছে। এই খবর সামনে আসতেই কড়া পদক্ষেপ করে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। আজ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরুপনগর থানার পুলিশ