AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে নতুন FIR দায়ের পুলিশের, অভিযোগ সাগরেদদের নামেও

Sheikh Sahajahan: এবার পুলিশের কাছে নতুন করে অভিযোগ জমা পড়ল শেখ শাহজাহানের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে নতুন এফআইআর দায়ের করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। শুধু শেখ শাহজাহানই নয়, সঙ্গে শিবু হাজরা, উত্তম সর্দার-সহ মোট আট জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে নতুন FIR দায়ের পুলিশের, অভিযোগ সাগরেদদের নামেও
শেখ শাহজাহানImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 3:13 PM
Share

সন্দেশখালি: এখনও অধরা শেখ শাহজাহান। হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও বাধা নেই। এই আবহের মধ্যেই এবার পুলিশের কাছে নতুন করে অভিযোগ জমা পড়ল শেখ শাহজাহানের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে নতুন এফআইআর দায়ের করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। শুধু শেখ শাহজাহানই নয়, সঙ্গে শিবু হাজরা, উত্তম সর্দার-সহ মোট আট জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যাচ্ছে, গত ১৯ ফেব্রুয়ারি গ্রামের এক মহিলার জমা করা লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, শ্লীলতাহানি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর-এর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বসিরহাট পুলিশ জেলার এসপি মেহদি হাসানকে। পুলিশ সুপারও জানিয়েছেন, ‘হ্যাঁ, হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। গতকাল অবধি অভিযোগগুলি আমরা দেখছি। যে যে ক্ষেত্রে পদক্ষেপ করার মতো ইনপুট রয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা এফআইআর করছি।’

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সোমবারই জানিয়ে দিয়েছেন, শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই। সন্দেশখালির মামলার সঙ্গে শাহজাহানকে যুক্ত করার জন্যও নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিয়েছে, আপাতত সন্দেশখালির মামলার উপর কোনও স্থগিতাদেশ থাকছে না।

এদিকে আদালতের এই নির্দেশ আসার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে দাবি করেছেন, আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন। উল্লেখ্য, প্রায় দেড় মাসেরও বেশি সময় হয়ে গেল শেখ শাহজাহানের কোনও পাত্তা নেই। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে অভিযানে গিয়ে ইডির তদন্তকারী দল আক্রান্ত হওয়ার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা তিনি।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি