AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arrest: নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগ, গা ঢাকা দিয়েও হল না লাভ, গ্রেফতার

তখন থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্তরা। পুলিশ তাদের খুঁজছিল। এরপর গোপন সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্তরা বাড়িতে ফিরেছে। সেইমতো পুলিশ অভিযানে নেমে বাড়ি থেকে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে স্বরুপনগর থানার পুলিশ।

Arrest: নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগ, গা ঢাকা দিয়েও হল না লাভ, গ্রেফতার
স্বরূপনগরে গ্রেফতার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 2:19 PM
Share

স্বরূপনগর: ফুটবল খেলার মাঠে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। তারপর গা ঢাকা দিয়েছিল যুবক। কিন্তু লাভের লাভ হল না। শেষমেশ পুলিশের জালে অভিযুক্ত। গ্রেফতার করা হল তাঁকে।

গত কয়েকদিন আগে স্বরূপনগরের বিথারী হাকিমপুর এলাকায় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন নাবালিকা খেলা দেখতে এসেছিল। অভিযোগ, সেই সময়ই অশ্লিল ভাষায় গালাগালি সহ নাবালিকাদেক সঙ্গে দুর্ব্যবহার করা হয় । এই ঘটনার প্রতিবাদে কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে নাবালিকার অভিভাবকরা ।

তখন থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্তরা। পুলিশ তাদের খুঁজছিল। এরপর গোপন সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্তরা বাড়িতে ফিরেছে। সেইমতো পুলিশ অভিযানে নেমে বাড়ি থেকে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে স্বরুপনগর থানার পুলিশ। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। আজ গ্রেফতার হওয়া যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় যুক্ত পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের সন্ধানে খোঁজ শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ |

Follow Us