AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Pushback: বাংলাদেশিদের পুশব্যাকের খবর দেখাতেই আক্রান্ত টিভি৯ বাংলা, বুম কেড়ে নেওয়ার চেষ্টা, মারা হল ধাক্কা

সেই সময় হঠাৎ করেই সীমান্তের দিক থেকে মোটর বাইকে করে কয়েকজন আসেন। যাঁরা বিক্ষোভ করছিলেন তাঁদের উপর চড়াও হয়। টিভি ৯ বাংলার ক্যামেরাকে ধাক্কা দেয়। গালিগালাজ করা হয়। তাঁদের দাবি, টিভি ৯ বাংলা নাকি ওই সংগঠনকে নিয়ে এসেছে এখানে।

Bangladeshi Pushback: বাংলাদেশিদের পুশব্যাকের খবর দেখাতেই আক্রান্ত টিভি৯ বাংলা, বুম কেড়ে নেওয়ার চেষ্টা, মারা হল ধাক্কা
হাকিমপুরে উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2025 | 11:10 AM
Share

হাকিমপুর: এসআইআর চালু হতেই দেখা যাচ্ছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, হাকিমপুরের মতো সীমান্তগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। শ’য়ে-শ’য়ে মানুষকে দেখা গিয়েছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যেতে। ইতিমধ্য়েই শুরু হয়েছে পুশব্যাক প্রক্রিয়া। আর পুশব্যাক প্রক্রিয়ার সেই খবর করতে গিয়ে হাকিমপুরে আক্রান্ত টিভি ৯ বাংলার প্রতিনিধি সুজয় পাল। তাঁকে ধাক্কা দেওয়া হয়। এমনকী, হাত থেকে বুম কেড়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এই সকল ব্যক্তিদের দাবি, এলাকায় কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে না। তারপরও কেন এই খবর সম্প্রচার করা হচ্ছে। এখন প্রশ্ন, যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী না থাকেন, তাহলে লোটা কম্বল নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য কারা সীমান্তে জড়ো হয়েছেন?

কী নিয়ে ঝামেলা?

মূলত, বিগত বেশ কয়েকদিন ধরে হাকিমপুর সীমান্তে চলছে পুশব্যাক প্রক্রিয়া। গত দু’দিন ধরে বহু মানুষ তাঁরা সীমান্তে অপেক্ষা করছিলেন বাংলাদেশে ফিরবেন বলে। তাঁদের অনেকেরই আজ পুশব্যাক হবে। সীমান্তে ইতিমধ্যে এসে পৌঁছয় বিএসএফ-এর ট্রাক। তারপর সেই ট্রাকে করে নিয়ে যাওয়া হবে সোনাই নদীর ধারে। সেখানে বিজিবির নৌকায় পার করানো হবে তাঁদের। বাংলাদেশিদের পুশব্যাক প্রক্রিয়ার খবর দেখাচ্ছিল টিভি ৯ বাংলা।

এরপর সেই সময় কয়েকজন ব্যক্তি এসে হাজির হন। তাঁরা নিজেদের স্থানীয় সংগঠনের বলে দাবি জানাতে থাকেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা  বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্রুত হঠানোর দাবি জানাতে থাকেন। সেই খবরও সম্প্রচার করে টিভি ৯।

তখনই হঠাৎ করেই সীমান্তের দিক থেকে মোটর বাইকে করে কয়েকজন আসেন। যাঁরা বিক্ষোভ করছিলেন তাঁদের উপর চড়াও হয়। টিভি ৯ বাংলার ক্যামেরাকে ধাক্কা দেয়। গালিগালাজ করা হয়। তাঁদের দাবি, টিভি ৯ বাংলা নাকি ওই সংগঠনকে নিয়ে এসেছে এখানে।

কিন্তু কেন সংবাদ মাধ্যমের উপর চড়াও?

টিভি ৯ বাংলা জানতে চায় কেন সংবাদ-মাধ্যমের উপর চড়াও হলেন তাঁরা। যদিও মুখে কেউ রা টুকু কাটেনি। একজন শুধু বললেন, “এখানে কোনও রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকে না।”

বাস্তব চিত্র কী?

কোনও অনুপ্রবেশকারী থাকে না বললেও, বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লোটা কম্বল বেঁধে সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন কাতারে-কাতারে মানুষ। তাঁরা নিজেরাই কিন্তু স্বীকার করেছেন যে তাঁরা বাংলাদেশি। নেই কোনও বৈধ নথি। তারপরও বছরের পর বছর ধরে থাকছিলেন। বিএসএফ তাঁদের পুশব্যাক করছিল। সেই খবর সম্প্রচার করতেই তেড়ে এলেন এরা। তবে কি অনুপ্রবেশকারীদের চাকে ঢিল ছুড়তেই এই আক্রান্ত টিভি ৯ বাংলা?

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?