AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarupnagar: ‘এসে বলল তোরা তৃণমূলে ভোট দিবি, নয়ত কেটে ফেলব’

Swarupnagar: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর কেন্দ্রের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের তেঁতুলদিয়া খালধার এলাকার বাসিন্দা বাসন্তী বিশ্বাস। তাঁর অভিযোগ, রাত্রিবেলা এলাকার তৃণমূল নেতা ও তার দলবল বাড়িতে আসেন। হামলা চালায়।

Swarupnagar: 'এসে বলল তোরা তৃণমূলে ভোট দিবি, নয়ত কেটে ফেলব'
মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 2:34 PM
Share

স্বরূপনগর: মহিলাকে মারধর, বাদ গেলেন না তাঁর ছেলেও। টেনে-হিঁচড়ে বের করা হল বাড়ি থেকে। এমনই গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মহিলার দাবি, তাঁরা বিজেপি করেন। সেই কারণে তৃণমূলের মিছিলে না যাওয়ায় তাদের উপর হামলা করা হয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর কেন্দ্রের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের তেঁতুলদিয়া খালধার এলাকার বাসিন্দা বাসন্তী বিশ্বাস। তাঁর অভিযোগ, রাত্রিবেলা এলাকার তৃণমূল নেতা ও তার দলবল বাড়িতে আসেন। হামলা চালায়। মহিলার ছেলেকে ঘর থেকে টানতে-টানতে বের করা হয় ঘর থেকে। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় ঘরবাড়ি।

এ প্রসঙ্গে, বাসন্তী বিশ্বাস বলেন, “আমরা তৃণমূলের মিটিংয়ে যাইনি বলে মেরেছে। আমার ছেলেটাকে টানতে-টানতে ঘর থেকে বের করে এনেছে। আমার চুলে মুঠি ধরেছে। বলেছে তোরা তৃণমূলেই ভোট দিবি। না দিলে কেটে দেব।” পাল্টা সমস্ত ঘটনা অস্বীকার করেছেন স্বরুপনগরের তৃণমূল নেতা সঞ্জীব পাল। বলেন, “ওরা মিথ্যা কথা বলেছে। মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়। তাই কাউকে জোর করে ডেকে আনার প্রয়োজন নেই। মহিলারা এমনই আসবে।”

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক