Tanay Shastri joins BJP: বিজেপি প্রার্থীর হাত ধরেই বিজেপিতে যোগ তনয় শাস্ত্রীর

Tanay Shastri Joins BJP in Habra: গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জে একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, হেনস্থার অভিযোগ ওঠে ক্লাব কর্মকর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রেক্ষিতেই সোজা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী। তাতেই তদন্তে নামে পুলিশ। গত ২৯ জানুয়ারি অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

Tanay Shastri joins BJP: বিজেপি প্রার্থীর হাত ধরেই বিজেপিতে যোগ তনয় শাস্ত্রীর
বিজেপিতে যোগ দিলেন তনয় শাস্ত্রী Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 02, 2026 | 8:04 PM

হাবড়া: মিমি চক্রবর্তীর সঙ্গে সংঘাতের জেরে রাতারাতি উঠে এসেছিলেন খবরের শিরোনামে। যেতে হয়েছিল জেলেও। যদিও জেল থেকে ফিরেও বারবার দিয়েছিলেন হুঙ্কার। এবার সেই তনয় শাস্ত্রীই যোগ দিলেন বিজেপিতে। এদিন হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁকে বরণ করে নেন প্রচুর পদ্ম কর্মী। প্রসঙ্গত, জেল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন আগেই তনয়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারিকে। চুক্তি অনুযায়ী টাকা নিয়েও অনুষ্ঠানে না আসা, মানহানিকর মন্তব্যের অভিযোগে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদের  বিরুদ্ধে মামলা হয়। তনয়ের হয়ে লড়তে দেখা গিয়েছিল তরুণজ্যোতি তেওয়ারিকে। তিনিই এই মামলা দায়ের করেন। যদিও তার আগে আবার এই একই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি মিমিকে আইনি নোটিসও পাঠানো হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জে একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, হেনস্থার অভিযোগ ওঠে ক্লাব কর্মকর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রেক্ষিতেই সোজা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী। তাতেই তদন্তে নামে পুলিশ। গত ২৯ জানুয়ারি অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও শেষ পর্যন্ত তনয় শাস্ত্রী ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মিমিকে হেনস্থা করা ছাড়াও পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ কর্মীদের নিগ্রহের মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়। 

এ ঘটনায় রাজনৈতিক মহলেও বিস্তর হিন্দোল ওঠে। যদিও তনয়ের দাবি, অনুষ্ঠানের জন্য অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়েও মিমি আসেননি, উল্টে তাঁর সম্মানহানি করেছেন। এই কারণে অগ্রিম টাকা ফেরত চাওয়ার পাশাপাশি ২০ লক্ষ টাকার মানহানির মামলাও দায়ের করা হয়েছে। এবার এদিন হাবড়ার দেশবন্ধু পার্কে দেবদাস মণ্ডলের বিজয় সংকল্প যাত্রায় বিজেপিতে যোগ দেন তনয়। তা নিয়ে শুরু নতুন চর্চা। 

Follow Us