AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baranagar BJP leader attack: বরানগরে বিজেপি নেতাকে বাড়ির সামনেই ভোজালির ‘কোপ’! আক্রান্ত দিদিও

Baranagar BJP leader attack: বরানগরে একটি বাড়ি দখল হয়ে যাচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন সোমনাথ। আর সেই আক্রোশ থেকেই সোমনাথ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। সোমনাথ বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়া এলাকার বাসিন্দা। 

Baranagar BJP leader attack: বরানগরে বিজেপি নেতাকে বাড়ির সামনেই ভোজালির 'কোপ'! আক্রান্ত দিদিও
সোমনাথের দিদিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 1:04 PM
Share

উত্তর ২৪ পরগনা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তপ্ত বাংলা। তার মধ্যে বরানগরে বিজেপি নেতাকে কোপানোর অভিযোগ। আক্রান্ত তাঁর পরিবারের সদস্যরাও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে, আক্রান্তের নাম সোমনাথ ধর, তিনি এলাকার বুথ সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বরানগরে একটি বাড়ি দখল হয়ে যাচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন সোমনাথ। আর সেই আক্রোশ থেকেই সোমনাথ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। সোমনাথ বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়া এলাকার বাসিন্দা।

বিজেপি নেতার পরিববার এর অভিযোগ,  শুভঙ্কর, রঞ্জিত ধর নামে দুই ব্যক্তি তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘ সময় ধরে হুমকি দিচ্ছিলেন সোমনাথকে। তাঁর বাড়ির ভাগ নেওয়ার জন্য। সেখানে প্রোমোটিং করতে চেয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু সোমনাথ  তাতে রাজি ছিলেন না।

হঠাৎই বুধবার  রাতে আচমকায় হামলা চালায় দুই ব্যক্তি। বাড়ির সামনে সোমনাথকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ দেয় শুভঙ্করকে। সোমনাথকে বাঁচাতে এসে তাঁর পরিবারের কয়েকজন সদস্যও আক্রান্ত হন। আক্রান্ত বিজেপি নেতার দিদি বলেন, “আমি চিৎকার শুনতে পেয়ে বেরিয়ে আসি। বাবা আর ছেলে আমার ভাইয়ের ওপর বসে স্ট্যাব করছিল। আমি ছাড়াতে গিয়েছি, ওর বাবা আমাকে মেরেছে। পেটে পায়ে ভাইকে মেরেছে। আমার হাতে সেলাই পড়েছে।”  গোটা ঘটনায় ব্যাপক চঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?