AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deganga: স্কুলেই প্রধান শিক্ষককে দেখে নেওয়ার ‘হুমকি’, শিক্ষকের কীর্তি ভাইরাল

Deganga School: যে অডিয়ো ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে, "আমাদের সঙ্গে টক্করে যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি। টক্করে গেলে আপনার ক্ষতি হবে। আমার নিয়োগ ডিস্ট্রিক্ট কমিটি থেকে তপসিয়া ভবন থেকে হয়েছে।

Deganga: স্কুলেই প্রধান শিক্ষককে দেখে নেওয়ার 'হুমকি', শিক্ষকের কীর্তি ভাইরাল
প্রধান শিক্ষকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 6:05 PM
Share

উত্তর ২৪ পরগনা: স্কুলের অফিস রুমে বসেই প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ শাসকনেতার বিরুদ্ধে। মাদ্রাসার প্রধান শিক্ষক  ফিরোজার রহমানকে দেখে নেওয়ার হুমকি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। ঘটনায় দেগঙ্গার একটি মাদ্রাসায়। খাতায় অনুপস্থিতির জায়গায় হোয়াইটনার দিয়ে মুছে ফেলার অভিযোগ শাসক নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। শিক্ষক নেতার দাবি, প্রধান শিক্ষক একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, তার প্রতিবাদ করতেই তিনি মিথ্যা অপপ্রচার করছেন। তাঁর বিরুদ্ধে প্রধান শিক্ষক জানিয়েছেন,  যা বলার তিনি তাঁর দফতরকে বলবেন।

যে অডিয়ো ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে, “আমাদের সঙ্গে টক্করে যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি। টক্করে গেলে আপনার ক্ষতি হবে। আমার নিয়োগ ডিস্ট্রিক্ট কমিটি থেকে তপসিয়া ভবন থেকে হয়েছে। আমি শাসক দলের সভাপতি। সেই তুলনায় আমি আপনাকে ডিস্টার্ব করি না।” তাঁকে হুঁশিয়ারি দিতে শোনা যায়, “আমি ডিস্টার্ব করলে ম্যানুয়ালি আপনি ছুটি দিতে বাধ্য।”

প্রধান শিক্ষককে হুমকি দিয়ে বলেছেন, তিনি কেন তাঁর ক্ষমতা দেখাচ্ছেন? প্রধান শিক্ষকের দাবি, তিনি উপস্থিতির হার নথিভুক্ত করার রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানোতেই এই গন্ডগোল।

যদিও  পাল্টা শাসক নেতার দাবি, “প্রধান শিক্ষক একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই তার প্রতিবাদ করায় ফাঁসানো হয়েছে।” প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে পাল্টা চক্রান্ত করছেন বলে অভিযোগ তোলেন।

Follow Us
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়