AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal BJP: বিজেপিতে যোগ দিচ্ছেন তিলোত্তমার মা! পানিহাটির বিজেপি প্রার্থী নিয়ে জোর জল্পনা

TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তিলোত্তমার মা। কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান। তাঁর বাবা-মায়ের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন। আর তাঁর এই সাক্ষাতের পরই তিলোত্তমার মায়ের বিজেপি-তে যোগদান ও তাঁর বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর সূত্রের খবর, পানিহাটি থেকেই টিকিট পেতে পারেন তিলোত্তমার মা। 

Bengal BJP: বিজেপিতে যোগ দিচ্ছেন তিলোত্তমার মা! পানিহাটির বিজেপি প্রার্থী নিয়ে জোর জল্পনা
বিজেপিতে যোগ তিলোত্তমার মাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 2:07 PM
Share

উত্তর ২৪ পরগনা: বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিলোত্তমার মা? বিজেপি প্রস্তাব দিয়েছিল, তিনি সম্মতিও জানিয়েছেন। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তিলোত্তমার মা। কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান। তাঁর বাবা-মায়ের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন। আর তাঁর এই সাক্ষাতের পরই তিলোত্তমার মায়ের বিজেপি-তে যোগদান ও তাঁর বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর সূত্রের খবর, পানিহাটি থেকেই টিকিট পেতে পারেন তিলোত্তমার মা।

TV9 বাংলাকে তিলোত্তমার বাবা বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।”

তিলোত্তমার মা বলেন, “দুঃখ-যন্ত্রণা ভিতরে রয়েছে। কিন্তু সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে সব পরিস্থিতি। তাই কালকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেই ফোন করেছি। আমি প্রার্থী হতে চাই। আমার মেয়েকে কেউ ভোটে ব্যবহার করুক, সেটা আমি চাই না। তাই বিজেপিতে যোগ দিতে চাই।”

স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ। কংগ্রেস নেত অধীর চৌধুরী বলেন, “তিলোত্তমার বিচার সবাই চাই। কিন্তু সেই বিচার মানে নির্বাচনে দাঁড়িয়ে কোনও পার্টির পক্ষে, কতটা ফলপ্রদ হবে, সেটা আমি বুঝতে পারছি না। কারণ ভোটটা হয় অন্য একটা রাজনৈতিক সমীকরণে। ভোটে জিতলে বিচার হবে, ভোটে হারলে বিচার হবে না, এটাই তত্ত্বে আমি বিশ্বাস করি না।”

Follow Us