AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagda: ভারতে বাংলাদেশিদের রাখার জন্য তৃণমূল নেতা কী কী করেছিলেন জানলে চমকে যাবেন

অন্যদিকে কামাল মন্ডলের মা আলেয়া মণ্ডলের দাবি, তাঁর স্বামী পঁচিশ বছর আগে মারা গিয়েছে। তারা এই দেশের বাসিন্দা। তাঁর বাপের বাড়ি এখানে। তিনি আগের দিল্লিতে থাকতেন ১৫ বছর আগে এখানে এসেছেন ।

Bagda: ভারতে বাংলাদেশিদের রাখার জন্য তৃণমূল নেতা কী কী করেছিলেন জানলে চমকে যাবেন
বাংলাদেশি গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 5:21 PM
Share

বাগদা: বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ। তারপর অন্য লোককে মা বাবা সাজিয়ে ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে চলে যান বিদেশেও। মদতদাতা আবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। বিষয়টি জানাজানি হতেই থানায় অভিযোগ দায়ের বিজেপি কর্মীর। অসত্য অভিযোগ দাবি পঞ্চায়েত প্রধানের স্বামীর।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের ৩৯ ,৪০ নম্বর পার্টের  কামাল মণ্ডল, মাসুদ মণ্ডল, আজগর মণ্ডল ও ছাড়ারা তরফদার নামে চারজনের বিরুদ্ধে অভিযোগ তুলল স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রনঘাট গ্রাম তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন উপপ্রধান সম্রাট মণ্ডল এদের বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসে বেভাবে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে অন্য দেশে কাজে পাঠিয়েছেন। এদের সঙ্গে অবৈধ ব্যবসা সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন। এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সমর বিশ্বাস।

বাগদা এক নাম্বার মণ্ডলের বিজেপি সভাপতি দেবাকর তরফদার বলেন, “বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে এই সমস্ত ব্যক্তিদেরকে অবৈধভাবে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে দেশের বাইরে ও দেশের ভিতরেও কাজ করছেন। আমরা চাই এদেরকে ধরে পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করুক।” অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ।

অন্যদিকে অভিযোগ অসত্য এবং অভিযোগের কোনও বাস্তবতা নেই বলে জানিয়েছেন রণঘাট গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সম্রাট মণ্ডল। তিনি বলেন, “আমি পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার আগেই এই ব্যক্তিদের ভোট হয়েছে। সে ক্ষেত্রে তাদের ভোট করে দেওয়ার অভিযোগ অসত্য। তারা কোথায় কাজ করে আমার জানা নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সকলের এসআইআর-এ উঠেছে। প্রমাণপত্র দিয়েই নাম উঠেছে। যারা অভিযোগ করছে তারা কী কারণে অভিযোগ করছেন জানি না। পুলিশ তদন্ত করলে সহযোগিতা করব।”

অন্যদিকে কামাল মন্ডলের মা আলেয়া মণ্ডলের দাবি, তাঁর স্বামী পঁচিশ বছর আগে মারা গিয়েছে। তারা এই দেশের বাসিন্দা। তাঁর বাপের বাড়ি এখানে। তিনি আগের দিল্লিতে থাকতেন ১৫ বছর আগে এখানে এসেছেন ।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা