AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

England vs India: ইংল্যান্ড সিরিজের আগেই বড় ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন হর্ষিত-বরুণ!

Harshit Rana: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল হর্ষিতের। পরে স্ক্যানে তাঁর গ্রেড ১ হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। আপাতত বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা করবেন ডাক্তাররা। একই ম্যাচে চোট পান বরুণও।

England vs India: ইংল্যান্ড সিরিজের আগেই বড় ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন হর্ষিত-বরুণ!
হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 5:17 PM
Share

নয়াদিল্লি: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল ভারতীয় দল (Team India)। সদ্যই টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের। এবার ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেও অস্বস্তি ভারতীয় শিবিরে। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন পেসার হর্ষিত রানা (Harshit Rana)। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তীও (Varun Chakravarti)। আজ, রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দুই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে নতুন নাম ঘোষণা করেছে।

বিসিসিআই জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হর্ষিত রানার বদলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রিন্স যাদব। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধেও ভাল বোলিং করেছিলেন প্রিন্স। সেই ভাল খেলার ফল হিসেবে এবার তাঁকে দলে নেওয়া হল ওয়ান ডে সিরিজেও। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর বদলে দলে নেওয়া হল লেগ স্পিনার রবি বিষ্ণোইকে।

জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল হর্ষিতের। পরে স্ক্যানে তাঁর গ্রেড ১ হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। আপাতত বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা করবেন ডাক্তাররা। একই ম্যাচে চোট পান বরুণও। পরীক্ষায় দেখা যায়, তাঁর গ্রেড ২ হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। তিনিও একই জায়গায় চিকিৎসাধীন থাকবেন। ফলে, আপাতত ভারতীয় দলের হয়ে তাঁদের নাম হচ্ছে না।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ হবে বার্মিংহ্যামের এজবাস্টনে। এরপর বাকি দুটি ম্যাচ হবে ১৬ ও ১৯ জুলাই। টি-টোয়েন্টি সিরিজে ০-৪ হারার পর এবার ওয়ান ডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। এই দলে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফলে ভারতের শক্তি অনেকটাই বৃদ্ধি হবে, তা বলাই বাহুল্য।

Follow Us