AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Leader: বাড়িতে ঢুকে পর পর কোপ, চলল গুলি! আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি তৃণমূল নেতা

Trinamool Leader: আক্রান্ত নেতার অভিযোগ, কিছুদিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা হচ্ছিল। তিনি বাধা দেন। স্থানীয় পঞ্চায়েতের সদস্যের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিবাদ করেন। যাঁরা জমি দখল করার চেষ্টা করছিল তাঁরাই এই হামলার পিছনে রয়েছেন বলে মনে করছেন তিনি।

Trinamool Leader: বাড়িতে ঢুকে পর পর কোপ, চলল গুলি! আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি তৃণমূল নেতা
হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 4:50 PM
Share

বসিরহাট: বসিরহাটে যুব তৃণমূল নেতাকে কোপ। হামলার পর ৫ রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে আব্দুল কাদের মোল্লা নামে ওই তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বসিরহাট থানার বাঁশঝাড়ি এলাকায়। 

আক্রান্ত নেতার অভিযোগ, কিছুদিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা হচ্ছিল। তিনি বাধা দেন। স্থানীয় পঞ্চায়েতের সদস্যের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিবাদ করেন। যাঁরা জমি দখল করার চেষ্টা করছিল তাঁরাই এই হামলার পিছনে রয়েছেন বলে মনে করছেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল আব্দুলের বাড়িতে হানা হেয়। আব্দুল-সহ তাঁর মা , স্ত্রী ও ছয় বছরের বাচ্চাকে বেধড়ক মারধর করে। 

ওই সময়েই আব্দুলকে ধারাল অস্ত্র দিয়ে পর পর কোপ মারা হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। প্রতিবেশীরা ছুটে আসে। ভিড় দেখেই জনতাকে ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?