AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত, দীর্ঘদিন ছিলেন ‘ফেরার’, স্কুলে ফিরতেই যা হল…

Asansol: বছর দেড়েক আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাঙ্ক থেকে প্রায় ৭ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে স্কুলেরই তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে। এই ঘটনার পর ওই সময় সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

Asansol: আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত, দীর্ঘদিন ছিলেন 'ফেরার', স্কুলে ফিরতেই যা হল...
আসানসোল স্কুলে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2025 | 4:03 PM
Share

আসানসোল: স্কুলের শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে পলাতক ছিলেন শিক্ষক। পলাতক থাকার দীর্ঘদিন পর স্কুলে ফের আসায় ক্ষোভ অভিভাবকদের। স্কুল চলাকালীন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। স্লোগান দিতে থাকেন, ‘চোর মাস্টারকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না।’ তালা দেওয়ার ফলে স্কুলের ভেতরেই থেকে যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। আসানসোলের উত্তর থানার বাবুতলাব কাজি নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা।

জানা গিয়েছে, বছর দেড়েক আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাঙ্ক থেকে প্রায় ৭ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে স্কুলেরই তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে। এই ঘটনার পর ওই সময় সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

তারপরেও পুনরবহালের চিঠি নিয়ে স্কুলে পুনরায় জয়েন করেন ওই শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, কীভাবে একজন অভিযুক্ত শিক্ষক, যাঁর বিরুদ্ধে কোন তদন্ত না করে পুনরায় তাঁকে স্কুলে আসার অনুমতি দিতে পারে। সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। তাই এদিন স্কুল চলাকালীন স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা।

যদিও শিক্ষক সৈয়দ আলম কাদরি বলেন, “এতদিন ব্যক্তিগত ছুটিতে ছিলাম। কেন এই বিক্ষোভ করছে, তা জানা নেই।”  কাউন্সিলর সি কে রেশমি বলেন, “স্কুলে বিক্ষোভ চললেও মিড ডে মিল চালু রাখা হয়েছে। স্লোগান দিতে দেওয়া হয়নি। তবে এই বিক্ষোভ ন্যায়সঙ্গত।”

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু