ED Raid: কয়লাপাচারের টাকা যেতে প্রাক্তন OC-র কাছে? ফের সমনের নোটিস দিল ED
অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি বলে খবর। এর আগেও কয়লা পাচার মামলায় গত ৩ ফেব্রুয়ারি তৎকালীন বুদবুদ থানায় দ্বায়িত্ব পাওয়া ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি।

দুর্গাপুর: ফের ইডি অভিযান দুর্গাপুরে। বুধবার সকালে ইডি-র তদন্তকারীরা দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা টাউনসিপে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেন। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে বাড়ি।
ইডি এ দিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই তাঁর গেটে একটি নোটিস টাঙিয়েছে। তাতে লেখা রয়েছে, ‘আগামী ১৩ মার্চ দুপুর সাড়ে বারোটার মধ্যে হাজিরা দিতে হবে’ ।এই নিয়ে বারাবনি থানার প্রাক্তন ওসিকে তৃতীয় বার সমন ধরায় ইডি। এদিনও বাড়ির ভিতরে নথিপত্রের খোঁজে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে যোগসূত্র রয়েছে মনোরঞ্জন মণ্ডলের বলে অভিযোগ।
অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি বলে খবর। এর আগেও কয়লা পাচার মামলায় গত ৩ ফেব্রুয়ারি তৎকালীন বুদবুদ থানায় দ্বায়িত্ব পাওয়া ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি। এরপরও তাঁকে একাধিকবার তলবও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তাঁর স্ত্রীকেও তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি।
ফেব্রুয়ারি মাসে বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছিলেন মনোরঞ্জন। কিছুদিনের মধ্যেই চার্জ নেওয়ার কথা ছিল তাঁর। ইডির তরফ থেকে অভিযোগ ওঠার পরই ওসি পদ থেকে সরিয়ে ওই পুলিশ আধিকারিককে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। ২০২৪ সালে বারাবনি থানার ওসি থাকাকালীন দুর্নীতি যোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। পরে অন্ডাল থানার ওসি পদে নাম ঘোষণার পরেও তারে সরিয়ে দেওয়া হয়েছিল।
