AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: বমি-পায়খানা হচ্ছিল, পরপর চারটি ইঞ্জেকশন শিশুকে, তারপরই মৃত্যু, রণক্ষেত্র অণ্ডাল, মাথা ফাটল ওসির

Durgapur: জানা গিয়েছে, শিশুর বমি পায়খানা হচ্ছিল। পরিবারের লোকজন চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া হাটতলা এলাকায় চিকিৎসকের চেম্বারে।

Durgapur: বমি-পায়খানা হচ্ছিল, পরপর চারটি ইঞ্জেকশন শিশুকে, তারপরই মৃত্যু, রণক্ষেত্র অণ্ডাল, মাথা ফাটল ওসির
শিশু মৃত্যু ঘিরে উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 12:13 AM
Share

দুর্গাপুর: চিকিৎসকের গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার দুর্গাপুরের অণ্ডালে। অভিযুক্ত চিকিৎসকের চেম্বার চত্বরে ভাঙচুর, ইট ছোড়েন রোগীর পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত বেশ কয়েকজন পুলিশ কর্মী।

জানা গিয়েছে, শিশুর বমি পায়খানা হচ্ছিল। পরিবারের লোকজন চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখড়া হাটতলা এলাকায় চিকিৎসকের চেম্বারে। পাণ্ডবেশ্বরের জোয়াভাঙা এলাকার বাসিন্দা চিকিৎসক রাজেশ মাজি। সেখানেই তাঁর চেম্বার।

অভিযোগ, পরপর চারটি ইনজেকশন দেওয়া হয় শিশুকে। কিছুক্ষণ পরেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। আর তারপরই মৃত্যু। চিকিৎসকের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে অভিযোগ মৃতের পরিবারের।

এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।  পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালান বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। অন্ডাল থানার ওসি-সহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যান পুলিশ সুপার। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?