AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: জলের পাইপ লাইনের কাজের সময় ধসে পড়ল মাটি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

Paschim Bardhaman: চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (২০) ,নিতেশ পাশওয়ান (২৫)। এদের মধ্যে দু'জনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলায়। অন্য একজনের বাড়ি স্থানীয় আসানসোলে।

Asansol: জলের পাইপ লাইনের কাজের সময় ধসে পড়ল মাটি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের
মাটি চাপা পড়ে মৃত্যু Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 21, 2025 | 3:53 PM
Share

আসানসোল: পিএইচই পাইপ লাইনের কাজের জন্য মাটির তলায় নেমেছিলেন চার শ্রমিক। আর তখনই ঘটে গেল দুর্ঘটনা। কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে যান তাঁরা। মৃত্যু হয় তিনজনের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় জেলা হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ।

চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (২০) ,নিতেশ পাশওয়ান (২৫)। এদের মধ্যে দু’জনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলায়। অন্য একজনের বাড়ি স্থানীয় আসানসোলে। জানা গিয়েছে, সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায় পূর্ত দফতরের পিএইচই জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সে কারণে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। হঠাৎই সেখানে মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজ শুরু করেন তাঁদের।

স্থানীয় ফুচু বাউরি বলেন, “বাড়িতে শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছে। তাদেরকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনজনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক।”

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?