AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECL Khandra Colliery Closed: মিথেন গ্যাসের আতঙ্ক, বন্ধ হয়ে গেল ইসিএল-এর একটি ইউনিট, অনিশ্চয়তার মুখে ৩০০ শ্রমিক

ECL Khandra Colliery: প্রাথমিক অবস্থাতেই যথাযথ ব্যবস্থা নিলে এই বিপজ্জনক পরিস্থিতি এড়ানো যেত। খনি সিল করে দেওয়া কোন স্থায়ী সমাধান নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার কোলিয়ারি চত্বরে সমস্ত শ্রমিক সংগঠন একজোটে বিক্ষোভে শামিল হয়। আন্দোলনকারীদের দাবি, আধিকারিকদের উদাসীনতার কারণেই আজ এই কোলিয়ারি বন্ধের মুখে।

ECL Khandra Colliery Closed: মিথেন গ্যাসের আতঙ্ক, বন্ধ হয়ে গেল ইসিএল-এর একটি ইউনিট, অনিশ্চয়তার মুখে ৩০০ শ্রমিক
মিথেন গ্যাসের আতঙ্কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2026 | 6:31 PM
Share

দুর্গাপুর: ভূগর্ভস্থ খনিতে আগুন ও বিষাক্ত মিথেন গ্যাসের আতঙ্কে সুরক্ষার স্বার্থে বন্ধ হয়ে গেল ইসিএলের (ECL) খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া (NKJ) ইউনিট। এর ফলে প্রায় ৩০০ জন খনি শ্রমিকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসিএল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি ও ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে শ্রমিক মহল ও ধসপ্রবণ এলাকার অধিবাসীদের মধ্যে।

শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, প্রাথমিক অবস্থাতেই যথাযথ ব্যবস্থা নিলে এই বিপজ্জনক পরিস্থিতি এড়ানো যেত। খনি সিল করে দেওয়া কোন স্থায়ী সমাধান নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার কোলিয়ারি চত্বরে সমস্ত শ্রমিক সংগঠন একজোটে বিক্ষোভে শামিল হয়। আন্দোলনকারীদের দাবি, আধিকারিকদের উদাসীনতার কারণেই আজ এই কোলিয়ারি বন্ধের মুখে।

বিক্ষোভকারী শ্রমিক নেতারা স্পষ্ট জানান, কর্মরত শ্রমিকদের অন্য কোথাও বদলি করা চলবে না। সেই সঙ্গে কোলিয়ারিটি ঠিক কতদিনের মধ্যে পুনরায় চালু হবে, সে বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জবাব দাবি করেন তারা। ইসিএল সূত্রে জানানো হয়েছে, খনির আগুন নিয়ন্ত্রণে এনে উৎপাদন ফের চালু করতে অন্তত তিন মাস সময় লাগবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

Follow Us