AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: অবসরপ্রাপ্ত CRPF আধিকারিকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের, আশঙ্কাজনক শিশু

Durgapur: ঘিঞ্জি এলাকায় আরও বেশ কয়েকজন ওই এলাকাতেই ছিলেন। গাড়িটি সজোরে এসে ওই প্রৌঢ় ও শিশুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করে। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং ব্যাপক শোরগোল ছড়ায় এলাকায়।

Durgapur: অবসরপ্রাপ্ত CRPF আধিকারিকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের, আশঙ্কাজনক শিশু
দুর্ঘটনাস্থলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 5:31 PM
Share

দুর্গাপুর: অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিকের গাড়ির বেপরোয়া গতির বলি এক। আশঙ্কাজনক এক শিশু। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগরে মহকুমা হাসপাতাল চত্বর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপালপ্রসাদ বার্নওয়ালা (৫৫)। তিনি দুর্গাপুরের বিধাননগরের স্বপ্না মার্কেট এলাকার বাসিন্দা।

জানা যাচ্ছে, হাসপাতালের সামনে রোটারির পাশে ফলের দোকানে ধাক্কা মারে পুলিশ লেখা ওই চারচাকা গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি,  চারচাকা গাড়িটি স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে বিধাননগরের হাডকো মোড় থেকে স্টিল মার্কেটের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে যায়। ওই প্রৌঢ় তখন ফল কিনছিলেন। তাঁর হাত ধরেই দাঁড়িয়ে ছিল শিশুটি।

ঘিঞ্জি এলাকায় আরও বেশ কয়েকজন ওই এলাকাতেই ছিলেন। গাড়িটি সজোরে এসে ওই প্রৌঢ় ও শিশুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করে। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং ব্যাপক শোরগোল ছড়ায় এলাকায়।

ঘটনায় অভিযুক্ত প্রাক্তন সিআরপিএফ আধিকারিককে আটক করেছে পুলিশ। নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানিয়েছেন, কী কারণে এত জোরে গাড়ি নিয়ে আসছিলেন ওই ব্যক্তি, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ