AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Rescue VIDEO: চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়েই পিছলে গেল পা, তারপর যা ঘটল… শিউরে উঠবেন, দেখুন VIDEO

Local Train Rescue: যাত্রীদের সুরক্ষার জন্য রেলের 'অপারেশন জীবন রক্ষা' নামে এক বিশেষ মিশন রয়েছে। আরপিএফ কর্মী ও আধিকারিকরা রেল স্টেশনগুলিতে প্রতিনিয়ত যাত্রীদের সুরক্ষা দেওয়ার কাজ করছেন।

Local Train Rescue VIDEO: চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়েই পিছলে গেল পা, তারপর যা ঘটল... শিউরে উঠবেন, দেখুন VIDEO
কোনও ক্রমে প্রাণ রক্ষা হল যাত্রীরImage Credit: Railway
| Edited By: | Updated on: Jun 27, 2024 | 2:37 PM
Share

আসানসোল: চলন্ত ট্রেনে দৌড়ে ওঠার প্রবণতা আছে অনেক যাত্রীরই। ব্যস্ত সময়ে এমন দৃশ্য দেখা যায় একাধিক স্টেশনে। রেল বারবার সতর্ক করা সত্ত্বেও কাজের তাড়ায় প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই যাতায়াত করেন অনেক যাত্রী। সেভাবেই আসানসোল ডিভিশনে এক যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। হাতে ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে গিয়েই ঘটে যায় বিপদ। আর একটু হলেই ট্রেনের তলায় চলে যেত পারত পা, তার আগেই ছুটে গিয়ে বাঁচিয়ে দেন এক আরপিএফ কর্মী।

মঙ্গলবারের ঘটনা। বিকেল ৪টে ২০ মিনিটে এর বয়স্ক ব্যক্তি ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন মধুপুর স্টেশন থেকে। মধুপুর থেকে গিরিডির দিকে যাচ্ছিল ট্রেনটি। কিন্তু চলন্ত ট্রেনে উঠতে গিয়ে টাল সামলাতে পারেননি ওই ব্যক্তি। পা পিছলে যায় তাঁর। ট্রেনের রডটা ধরেও সামলাতে পারেননি তিনি।

এই দৃশ্য চোখে পড়তেই আরপিএফের কনস্টেবল এম কে মণ্ডল ছুটে যান ওই বৃদ্ধের কাছে। তাঁকে জড়িয়ে ধরে পিছনে টেনে এনে প্ল্যাটফর্মে বসে পড়েন। কোনও ক্রমে প্রাণ রক্ষা হয় বৃদ্ধের। পূর্ব রেলের বক্তব্য, তাঁদের কর্মীরা এভাবে সদা সতর্ক থাকেন।

যাত্রীদের সুরক্ষার জন্য রেলের ‘অপারেশন জীবন রক্ষা’ নামে এক বিশেষ মিশন রয়েছে। আরপিএফ কর্মী ও আধিকারিকরা রেল স্টেশনগুলিতে প্রতিনিয়ত যাত্রীদের সুরক্ষা দেওয়ার কাজ করছেন।

Follow Us