AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Flood: বন্ধ রয়েছে গেট, হোয়াটস অ্যাপে কোনও উত্তর আসছে না নেপালে যাওয়া মৌসুমি-অরিন্দমদের

এছাড়াও নেপাল বিপর্যয়ে নিখোঁজ দুর্গাপুরের অম্বুজা টাউনসিপের বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায় (৬২) ও তাঁর স্ত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (৫৯)। এছাড়াও নেপাল বিপর্যয়ের পরে দুর্গাপুরের শ্রীনগর পল্লির বাসিন্দা সুভাষ চন্দ্র ঘোষের (৬১) সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

Nepal Flood: বন্ধ রয়েছে গেট, হোয়াটস অ্যাপে কোনও উত্তর আসছে না নেপালে যাওয়া মৌসুমি-অরিন্দমদের
নেপালে গিয়ে মিসিংImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 27, 2026 | 7:45 AM
Share

দুর্গাপুর: নেপালে ভয়াবহ বিপর্যয়। শেষ পাওয়া খবর (সকাল সাড়ে সাতটা) অনুযায়ী এখনও সেখানে নিখোঁজ ১৫৭ জন। প্রচুর ভারতীয় পর্যটকের মিলছে না খোঁজ। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন অনেক বাঙালিও। তেমনই খবর এল দুর্গাপুর থেকে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বামুনাড়ার তপবন সিটির বাসিন্দা মৌসুমী গঙ্গোপাধ্যায় (৫৩) ও তাঁর স্বামী অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁদের জন্য দুশ্চিন্তায় পুরো পরিবার।

চলতি মাসের ২১ তারিখ একটি সংস্থার সঙ্গে মানস সরোবর ভ্রমণে গিয়েছিলেন। নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবরের পর থেকেই তাঁদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। ঘটনায় উদ্বেগে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। এই দম্পতি যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, সেই প্রার্থনা করছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও নেপাল বিপর্যয়ে নিখোঁজ দুর্গাপুরের অম্বুজা টাউনসিপের বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায় (৬২) ও তাঁর স্ত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (৫৯)। এছাড়াও নেপাল বিপর্যয়ের পরে দুর্গাপুরের শ্রীনগর পল্লির বাসিন্দা সুভাষ চন্দ্র ঘোষের (৬১) সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখনও পর্যন্ত আমরা কোনও খবর পাচ্ছি না। আমি হোয়াটস অ্যাপে মেসেজ ও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আশা করছি ওরা সুস্থ আছেন। হয়ত আটকে আছে কোথাও। পুলিশ এসেছিল এখানে। ওরাও কনফার্ম নয়।”

Follow Us