AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur: ধর্ষণের শিকার গরু! রাতের অন্ধকারে চলছিল কুকর্ম

Paschim Medinipur: নেধুয়া এলাকাতেই থাকেন তপন পড়িয়া। তাঁরই বাড়িতে ১০ মাসের একটি গর্ভবতী গরু রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ তাঁর বাড়িতে ঘটে গিয়েছে এই ন্যক্কারজনক ঘটনা।

Paschim Medinipur: ধর্ষণের শিকার গরু! রাতের অন্ধকারে চলছিল কুকর্ম
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামের লোকজনImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 12:07 AM
Share

সবং: গর্ভবতী গরুকে ধর্ষণের অভিযোগে সবংয়ে গ্রেফতার এক। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৬ নং চাউলকুঁড়ি অঞ্চলের নেধুয়া এলাকায়। নেধুয়া এলাকাতেই থাকেন তপন পড়িয়া। তাঁরই বাড়িতে ১০ মাসের একটি গর্ভবতী গরু রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ তাঁর বাড়িতে ঘটে গিয়েছে এই ন্যক্কারজনক ঘটনা। অভিযোগের তির, এলাকারই বাসিন্দা মদন পড়িয়ার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তাঁকে গোয়ালঘর থেকে উলঙ্গ অবস্থায় ছুটে পালাতেও দেখা গিয়েছে। অভিযোগ পেতেই ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে প্রাণিদের প্রতি নিষ্ঠুরতার আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনায় বিষাদের মেঘ মদন পড়িয়ার বাড়িতে। কাঁদতে কাঁদতেই বলছেন, “আমার ছোটছেলে বাথরুম থেকে ফেরার সময় দেখে গোয়ালঘর খোলা রয়েছে। দেখা যায় গরুটা ছটফট করছিল। মুখে গোঙানিও শোনা যায়। আমরা ছুটে গিয়ে দেখি লোকটা ওইসব করছে। আমরা চিৎকার করতেই লোকটা উলঙ্গ অবস্থায় ছুটে পালায়। এরপরই আমরা সবং থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা ওর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি।” অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজনও। 

৬ নম্বর অঞ্চলের উপপ্রধান শম্পারানি গিরি মণ্ডল বলেন, “এর আগে আমাদের এলাকায় এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। এই প্রথম। ওর কঠোর শাস্তির দাবি করছি। বাচ্চাদের মধ্যেও ঘটনার খুব বাজে প্রভাব পড়ছে।”

Follow Us