Ajit Maity Arrested: দলীয় পদে বসানোর নাম করে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার মমতা তৃণমূলের আরও এক নেতা
Ajit Maity Arrested: তৃণমূলেরই এক প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অজিত মাইতি তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রবীণ এই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে।

পিংলা: দলীয় পদে বসানোর নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অজিত মাইতিকে। নিজের বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, তৃণমূলেরই এক প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অজিত মাইতি তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রবীণ এই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে।
প্রাক্তন বিধায়ক তথা দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা অজিত মাইতির গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে পুলিশ।
অজিত মাইতি মমতা তৃণমূলের দীর্ঘদিনের নেতা। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। বিধায়কের দায়িত্বও সামলেছেন। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়গপুরের বাড়িতে ছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেটা দীর্ঘদিনের পুরনো।
