AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Recover: প্রথমে বাড়ির সামনে, তারপর TMC নেতার কৃষিজমি থেকে উদ্ধার বোমা

Bomb Recover: জানা গিয়েছে, তৃণমূল ওয়ার্ড সভাপতি শিবা হাজরার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ওই তৃণমূল নেতার কৃষিজমি থেকে বোমা উদ্ধার হয়েছে। আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন।

Bomb Recover: প্রথমে বাড়ির সামনে, তারপর TMC নেতার কৃষিজমি থেকে উদ্ধার বোমা
বোমা উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 27, 2024 | 1:12 PM
Share

ক্ষীরপাই: ফের বোমা উদ্ধার ক্ষীরপাইয়ে। এক তৃণমূল নেতার কৃষিজমি থেকে উদ্ধার হয়েছে বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা ২ নং ওয়ার্ড মালপাড়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে, সম্প্রতি এই তৃণমূল ওয়ার্ড সভাপতি শিবা হাজরার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। সেই সময় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। রাজনৈতিক দড়ি টানাটানি অব্যাহত ছিল এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ওই তৃণমূল নেতার কৃষিজমি থেকে উদ্ধার হল বোমা। আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন।

যদিও, ওই সভাপতির বক্তব্য, “সব কিছুই জানি। আমি রাত্রিবেলা নদীতে মাছ ধরতে যাই। আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত বোমার আঘাতে।” ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে ওই ওয়ার্ড তৃণমূল সভাপতি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। ঘটনা ক্ষীরপাই মন্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার, তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”

Follow Us