AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Attacked Commission: ‘বার্নাল রেখে দিন! ভাষাটার অর্থ কী?’ পোস্ট নিয়ে কমিশনকে পাল্টা খোঁচা মমতার

Mamata Banerjee Pingla Rally: এরপরই পোস্ট নিয়ে কমিশনকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, "ভাষা ভাবুন,  বলছে বার্নল রেখে দিন, বোরোলিন রেখে দিন,  এত গরম পুড়ে যাবেন! এই সমস্ত সার্কুলার ব্যবহার করা হয়েছে। কথাটার অর্থ কী?" মমতার প্রশ্ন, "ভাষাটার অর্থ কী? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন।

Mamata Banerjee Attacked Commission: 'বার্নাল রেখে দিন! ভাষাটার অর্থ কী?' পোস্ট নিয়ে কমিশনকে পাল্টা খোঁচা মমতার
পিংলায় মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 3:00 PM
Share

পিংলা: ‘বার্নাল রেখে দিন, গরমে পুড়ে যাবেন…’ সোমবার পিংলার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে উঠে এল পুলিশ প্রশাসনের প্রতি তাঁর অনাস্থার প্রসঙ্গও। তাঁর কথায়, ‘পুলিশ এখন আর আমাদের নেই।’ তিনি বলেন, “ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করতে বলা হয়েছে। IC-OC-সহ সব পুলিশ অফিসারকে নির্দেশ পাঠানো হয়েছে। যাতে তৃণমূলের এজেন্টরা বুথকেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে।” সেখান থেকেই বিকল্প ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, “একজনকে গ্রেফতার করলে, আরেকজনকে তৈরি রাখতে হবে। তিনি দায়িত্ব নেবেন। মা-বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবেন।”

এরপরই পোস্ট নিয়ে কমিশনকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “ভাষা ভাবুন,  বলছে বার্নল রেখে দিন, বোরোলিন রেখে দিন,  এত গরম পুড়ে যাবেন! এই সমস্ত সার্কুলার ব্যবহার করা হয়েছে। কথাটার অর্থ কী?” মমতার প্রশ্ন, “ভাষাটার অর্থ কী? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন। বিজেপিকে সাপোর্ট না করলে। কাল রায়গঞ্জে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে। তাঁকে চাপ দেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে হবে। কেন দেবে? আমাদের কি বন্ডেড লেবার পেয়েছে না কি?”

প্রসঙ্গত, নির্বাচন কমিশন সম্প্রতি তাদের  সোশ্যাল মিডিয়া পেজে আমির খান ও মাধুরী দীক্ষিতের বিখ্যাত গান ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে’ (হাম আপ হ্যায় কৌন সিনেমার) এই লাইনটি পোস্ট করে। ওপরে ক্যাপশনে ‘বার্নল’  ও ‘বোরোলিন’  তৈরি রাখার পরামর্শও দেয়। কমিশনের এই পোস্ট ঘিরে ভোটবঙ্গে ব্যাপক শোরগোল তৈরি হয়। এবার এই নিয়ে কমিশনকে খোঁচা দিয়ে ‘শব্দচয়ন’ নিয়েই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতার চ্যালেঞ্জ, “হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।”

এই নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “আসলে মুখ্যমন্ত্রী অজুহাত তৈরি করছেন। বাংলার প্রথম জনতার সরকার তৈরি হবেই।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?