AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: পুকুর দখলের অভিযোগ, BLRO-পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাল তৃণমূল

Medinipur: ১৯৯১ সালে চন্দ্রকোণার বাসিন্দা স্বপন কুমার সরকার, উক্ত দাগে দুই কাঠা জায়গা লিজ পায়। কিন্তু সেই জায়গায় এখন তিনি বাড়ি করতে গেলে দেখা দেয় যত গন্ডগোল। জানা গিয়েছে, ওই জায়গার নিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আর এতেই শুরু যত গণ্ডগোল।

Medinipur: পুকুর দখলের অভিযোগ, BLRO-পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাল তৃণমূল
পুকুর ভরাটের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 1:36 PM
Share

মেদিনীপুর: খাস খতিয়ানেই থাকা পুকুর দখলের অভিযোগ উঠল দালাল চক্রের বিরুদ্ধে। বেদখল আটকাতে পৌরসভার চেয়ারম্যান, ভূমি দফতর,ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে পৌরবাসী ও ওয়ার্ড তৃণমূল নেতৃত্ব। ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভা জুড়ে। ঘটনায় পাল্টা শাসকদলকে কটাক্ষ বিজেপি ও সিপিএমের। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে কড়া নির্দেশ জারি করছে, সেই সময়ই খাস খতিয়ানে থাকা জাগয়া ও পুকুর দখলের অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার ৫ নং ওয়ার্ড এলাকায় প্রোমোটার ও দালাল চক্রের বিরুদ্ধে। শাসকদলের পক্ষ থেকেই সেই জায়গা বেদখল হওয়া আটকাতে পুর চেয়ারম্যান, ব্লক ভূমি দফতর, চন্দ্রকোণা থানা, জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছে।

শাসক দলের অভিযোগ পুরসভা এলাকাজুড়ে এক শ্রেণির জমি মাফিয়া বা দালাল চক্র গড়ে উঠেছে । এলাকায় খাস খতিয়ানের ২০১৩ নম্বর দাগ, ১৬৩৯ দাগ, ৩১ শতক একটি ডোবা ভরাটের চেষ্টা করছেন বলে অভিযোগ । ডোবা ভরাটের ঘটনা নজরে আসতেই ৫ নম্বার ওয়ার্ডের তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী বেদখল হওয়া আটকাতে তৎপর হল।

জানা গিয়েছে, ১৯৯১ সালে চন্দ্রকোণার বাসিন্দা স্বপন কুমার সরকার, উক্ত দাগে দুই কাঠা জায়গা লিজ পায়। কিন্তু সেই জায়গায় এখন তিনি বাড়ি করতে গেলে দেখা দেয় যত গন্ডগোল। জানা গিয়েছে, ওই জায়গার নিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আর এতেই শুরু যত গণ্ডগোল।

অভিযোগ পেয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের মধ্যে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে চন্দ্রকোণা পৌরসভার। আর এ বিষয়ে চন্দ্রকোণা ব্লক ভূমি দফতরের আধিকারিক সৌমিত্র মুখোপাধ্যায় বলেন,  “দীর্ঘদিন আগে ওই জায়গাটিকে সরকারিভাবে লিজ নিয়ে ছিল স্বপন কুমার সরকার নামে এক ব্যাক্তি কিন্তু সেই লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পুনরায় লিজের জন্য আবেদন করলেও লিজ এখনও এপ্রুভ হয়নি। আমরা বিষয়টি প্রসেসিংয়ের জন্য পাঠিয়েছি। যদি এই মুহূর্তে ওই জায়গাটি কেউ দখল করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পত্র জানান, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বপন কুমার সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “জায়গাটি সরকারিভাবে আমি লিজ পেয়েছিলাম, পুনরায় লিজের জন্য আমি আবেদন করেছি। একটা সমস্যা দেখা দিয়েছে কাজ বন্ধ আছে।”

Follow Us