AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nag Panchami 2026: শ্রাবণের সোমবার ও নাগপঞ্চমীর বিরল যোগ! আটকে থাকা কাজ থেকে অর্থলাভ, আজ থেকেই সুসময় শুরু ৩ রাশির

Shravan Monday astrology: আজ শ্রাবণের সোমবার, তার উপরে নাগপঞ্চমী! জ্যোতিষশাস্ত্র বলছে, আজ এক বিরল ও অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে। মহাদেব ও নাগদেবতার কৃপায় আজ থেকে ভাগ্য বদলে যেতে চলেছে তিনটি রাশির। কারা রয়েছেন এই লাকি তালিকায়?

Nag Panchami 2026: শ্রাবণের সোমবার ও নাগপঞ্চমীর বিরল যোগ! আটকে থাকা কাজ থেকে অর্থলাভ, আজ থেকেই সুসময় শুরু ৩ রাশির
কী বলছেন শাস্ত্রবিদরা?Image Credit: Free pik
| Updated on: Aug 17, 2026 | 9:18 AM
Share

নাগপঞ্চমী (Nag Panchami) আর শ্রাবণের সোমবার, আজকের দিনটি যেন এক অভাবনীয় শুভ তিথি! আজ, ১৭ অগাস্ট। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের সোমবার মানেই তা দেবাদিদেব মহাদেবের জন্য বিশেষ দিন। আর ঠিক তার সঙ্গেই আজ পালিত হচ্ছে নাগদেবতার পুজো।

এই দুই পবিত্র তিথির মিলনে আজ এক বিরল ও অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে। জ্যোতিষীদের মতে, মহাদেব এবং নাগদেবতার জোড়া আশীর্বাদে আজ থেকে নির্দিষ্ট তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে চমৎকার কিছু পরিবর্তন ঘটতে চলেছে। আটকে থাকা কাজ উদ্ধার থেকে শুরু করে আর্থিক উন্নতি, চাকরিতে প্রমোশন বা ভ্রমণের যোগ, সব দিক থেকেই দারুণ সুখবর আসার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনেও এই শুভ যোগের ইতিবাচক প্রভাব পড়বে। আপনার রাশি কি এই ভাগ্যবানদের তালিকায় রয়েছে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

কর্কট রাশি

আজকের এই শুভ যোগ কর্কট রাশির জন্য একদম সোনায় সোহাগা! অফিসে হোক বা বাড়িতে, চারপাশের মানুষদের থেকে দারুণ সহযোগিতা ও সমর্থন পাবেন আপনি। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার নতুন করে গতি পাবে। আর্থিক পরিস্থিতিরও বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব সুন্দর ও আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে, ফলে সম্পর্কের মাধুর্য আরও অনেকটাই বাড়বে। নতুন কোনও পরিকল্পনা থাকলে, তা আজই বাস্তবায়িত করার চেষ্টা করতে পারেন। গুরুত্বপূর্ণ সব কাজে সাফল্য আসায় মন বেশ ফুরফুর করবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্যও আজকের দিনটা দারুণ সাফল্য নিয়ে আসতে পারে। এত দিন ধরে যে পরিশ্রম করেছেন, এবার তার আসল ফল পাওয়ার সময় এসেছে। কাজের জায়গায় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। পুরনো কোনও পরিচিত মানুষের সাহায্যে আপনার আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্যও সময়টা বেশ ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রে নানারকম ইতিবাচক বা পজিটিভ খবর আসতে পারে। নতুন কোনও উদ্যোগে হাত দেওয়ার জন্য আজকের দিনটা বেশ অনুকূল।

মকর রাশি

কর্মক্ষেত্রে বড়সড় চমক আসতে চলেছে মকর রাশির জীবনে। চাকরিতে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন, আর ব্যবসার ক্ষেত্রেও উন্নতির দারুণ সুযোগ রয়েছে। কেরিয়ার নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার থাকলে, আজ অভিজ্ঞ কারও কাছ থেকে খুব ভালো ও সঠিক পরামর্শ পেতে পারেন। পরিবারের পরিবেশ থাকবে একদম আনন্দময়। কাছের মানুষদের সঙ্গে দারুণ সময় কাটানোর সুযোগ আসবে। হঠাৎ করে কোনও সুখবর পেয়ে মন খুশিতে ভরে উঠবে। প্রেমের সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি থাকলে, তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোথাও একটা ঘুরে আসার যোগ তৈরি হতে পারে, যা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে। আর যাঁরা এখনও অবিবাহিত, তাঁদের ক্ষেত্রে বিয়ের যোগও দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা।

(বি.দ্র: উপরের তথ্যগুলি সম্পূর্ণভাবে জ্যোতিষী গণনা ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। ব্যক্তিবিশেষে এর ফল আলাদা হতে পারে। যে কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ