AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saline Controversy: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনকাণ্ডে শোকজ ৫

Medinipur Medical College Saline Controversy: স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর কাছে জমা পড়েছে একটি প্রাথমিক রিপোর্ট। এরপর স্টোর থেকে ওয়ার্ডে স্যালাইন ডিস্ট্রিবিউশন পর্যন্ত গোটা চেনের সঙ্গে, যাঁরা যুক্ত তাঁদের প্রত্যেককেই শোকজ করা হল। এই শোকেজের উত্তর পাওয়ার পরেই স্বাস্থ্য মন্ত্রীর কাছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে তদন্তকারীরা।

Saline Controversy: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনকাণ্ডে শোকজ ৫
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কীভাবে দেওয়া হল তদন্ত করছে টিমImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 4:24 PM
Share

মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের! পাঁচ জনকে শোকজ করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ডে আরও কড়া মনোভাব স্বাস্থ্য দফতরের। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই হাসপাতালের পাঁচজনকে শোকজ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। যাঁদের শোকজ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স,  অ্যাডিশনাল মেডিক্যাল সুপার, অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জ।

সূত্রের খবর, স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর কাছে জমা পড়েছে একটি প্রাথমিক রিপোর্ট। এরপর স্টোর থেকে ওয়ার্ডে স্যালাইন ডিস্ট্রিবিউশন পর্যন্ত গোটা চেনের সঙ্গে, যাঁরা যুক্ত তাঁদের প্রত্যেককেই শোকজ করা হল। এই শোকেজের উত্তর পাওয়ার পরেই স্বাস্থ্য মন্ত্রীর কাছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে তদন্তকারীরা।

পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার পর এই ঘটনায় কী পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। ২দিন আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়ঙ্কর অভিযোগ ওঠে। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ তোলে এক রোগীর পরিবারের সদস্যরা।বিদ্যাসাগরপল্লির বাসিন্দা মানসী দে-র গত ৫ জুলাই স্ট্রোক হয়। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। পরিবারের দাবি, মানসীকে স্যালাইন দেওয়ার পর থেকেই তাঁর বুকে অসহ্য জ্বালা করতে থাকে। তিনি সেকথা পরিবারের সদস্যদেরও জানিয়েছিলেন। তখনই স্যালাইনের বোতল হাতে নিয়ে মানসীর মেয়ে দেখতে পান,  সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাঁর পরিবারের সদস্যরাই এই অভিযোগ করেছেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...