AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: একটি গাড়িতেও যদি ঢিল পড়ে, সব দফারফা করে দিয়ে চলে যাব: শুভেন্দু

Suvendu Adhikari: এদিন বিকেলে যখন সভায় বক্তব্য রাখতে যাচ্ছিলেন শুভেন্দু, তখন ওই রাস্তাতেই কয়েকজন গাড়িকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ফেরার পথে রাস্তার সেই জায়গাতেই গাড়ি থামিয়ে নেমে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

Suvendu Adhikari: একটি গাড়িতেও যদি ঢিল পড়ে, সব দফারফা করে দিয়ে চলে যাব: শুভেন্দু
মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে হুঙ্কার শুভেন্দুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 21, 2024 | 7:02 PM
Share

কেশপুর: কেশপুর থেকে ফেরার পথে রাস্তায় গাড়ি থামিয়ে হুঙ্কার বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। এদিন বিকেলে কেশপুরে এক নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, এদিন বিকেলে যখন সভায় বক্তব্য রাখতে যাচ্ছিলেন শুভেন্দু, তখন ওই রাস্তাতেই কয়েকজন গাড়িকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ফেরার পথে রাস্তার সেই জায়গাতেই গাড়ি থামিয়ে নেমে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

সেখানে উপস্থিত পুলিশকর্মীদের উদ্দেশে শুভেন্দু এক রাশ বিরক্তির সুরে বলেন, ‘যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। সাধারণ মানুষের করের টাকায় বেতন পান, লজ্জা লাগে না! একটা কারও গাড়িতে যদি ঢিল পড়ে, দফারফা করে দিয়ে চলে যাব।’

গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “জেনে রাখো ভোট হবে। আমাকে ওসব ধমকে লাভ নেই।” তাঁর গাড়ির পিছনে যাওয়া এক বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার। এদিন সভা শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে পুলিশকর্মীদের উদ্দেশেও হুঙ্কার দিলেন তিনি। কেশপুর থানার ওসির উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ‘ওসি কেশপুরকে বলে গেলাম… অনেক বাড় বেড়েছে আপনার।’

উল্লেখ্য, আগামী ২৫ মে, ষষ্ঠদফায় ভোট রয়েছে ঘাটালে। তার আগে কেশপুরের নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখান থেকে ফেরার সময়েই মাঝরাস্তায় পুলিশকর্মীদের উদ্দেশে একরাশ বিরক্তি উগরে দিলেন শুভেন্দু অধিকারী।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী