Ghatal News: ছাপ্পা শুরু? বুথে গিয়ে অধ্যাপিকা জানতে পারলেন ভোট আগেই পড়ে গেছে
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা ঘাটাল কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার, ভোট কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, পাশাপাশি ভোট কর্মীরা মোবাইল রেজিস্ট্রেশনের পর EVM সহ ভোট সামগ্রী ডিসিআরসি সেন্টার থেকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকেন্দ্রে। এর মধ্যেই ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টারে পোস্টার ব্যালটে ভোট দিতে গিয়ে হতবাক প্রিসাইডিং অফিসার তথা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক মাখন সামন্ত।

ঘাটাল: কোনও ছাপ্পা হবে না, কোনও নিরাপত্তা বিঘ্নিত হবে না। শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু এত কড়া নিরাপত্তার মধ্যেও অদ্ভুত ঘটনা। পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে অধ্যাপিকা জানতে পারলেন তাঁর ভোট হয়ে গিয়েছে আগেই।
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা ঘাটাল কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার, ভোট কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, পাশাপাশি ভোট কর্মীরা মোবাইল রেজিস্ট্রেশনের পর EVM সহ ভোট সামগ্রী ডিসিআরসি সেন্টার থেকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকেন্দ্রে। এর মধ্যেই ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টারে পোস্টার ব্যালটে ভোট দিতে গিয়ে হতবাক প্রিসাইডিং অফিসার তথা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক মাখন সামন্ত।
তিনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে পোস্টার ব্যালটে ভোট দিতে গিয়ে জানতে পারেন তাঁর ভোট অনেক আগেই হয়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি ভোট না দিয়ে কীভাবে আমার ভোট হয়ে গেল। আমি বিষয়টা বুঝতেই পারলাম না। আমি নিজে অন্যের ভোট নিতে যাব, অথচ আমি নিজেই ভোট দিতে পারলাম না।”