AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Midnapore Violence: শেষবেলার প্রচারে রণক্ষেত্র দাঁতন, হাত ভাঙল বিজেপি প্রার্থীর, হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী

Attack on Dantan BJP candidate: হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার তাঁর একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী-সমর্থক জখম হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে।

West Midnapore Violence: শেষবেলার প্রচারে রণক্ষেত্র দাঁতন, হাত ভাঙল বিজেপি প্রার্থীর, হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 3:36 PM
Share

পশ্চিম মেদিনীপুর: ভোটের ঠিক আগে ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রচারের শেষ দিনে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি আহত হয়েছেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি ও একাধিক মোটরবাইক।

মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, র‍্যালিটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে আঁতলা এলাকায় পৌঁছালে আচমকাই তাঁদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে দাবি বিজেপির।

হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার তাঁর একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী-সমর্থক জখম হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা প্রার্থীর বেশ কয়েকটি গাড়ি, সমর্থকদের মোটরবাইকেও দেদার ভাঙচুর চালায় বলে অভিযোগ।

হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে, দোষীদের গ্রেফতারের দাবিতে মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ চলে সেই অবরোধ। যার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, নিশ্চিত হার জেনে সন্ত্রাস ছড়িয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। 

Follow Us
কী থেকে আগুন লাগে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে?
কী থেকে আগুন লাগে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে?
বেলডাঙা মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! বড় কোন আপডেট?
বেলডাঙা মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! বড় কোন আপডেট?
ভোটে মাছ নিয়ে টানাপোড়েন, কুলতলির মৎস্যজীবীদের গ্রামের ছবি কী বলছে?
ভোটে মাছ নিয়ে টানাপোড়েন, কুলতলির মৎস্যজীবীদের গ্রামের ছবি কী বলছে?
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির