AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Widow Allowance Despite: ভাতায় MBBS! এই ডাক্তারের একটা অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা, আরেকটায় ঢুকছে বিধবা ভাতা

Male doctor receiving widow pension in Pingla: ২০২২ সাল থেকে এলাহাবাদ ব্যাঙ্কে তাঁর বিধবা ভাতার টাকা এবং ২০২৩ সাল থেকে পাঞ্জাব ব্যাঙ্কে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে। অভিযুক্তের ভাই কমল কান্তি মণ্ডল স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় হাসির রোল উঠেছে।

Widow Allowance Despite: ভাতায় MBBS!  এই ডাক্তারের একটা অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা, আরেকটায় ঢুকছে বিধবা ভাতা
চিকিৎসক অমলেন্দু বিকাশ মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2026 | 4:13 PM
Share

মেদিনীপুর: পুরুষ হয়েও পাচ্ছেন বিধবা ভাতা! পিংলায় সচ্ছল গ্রামীণ চিকিৎসকের কীর্তিতে শোরগোল। পশ্চিম মেদিনীপুরের পিংলার যশরাজপুর এলাকায় এবার এক নজিরবিহীন দুর্নীতির অভিযোগ সামনে এল। পুরুষ এবং পেশায় একজন স্থানীয় গ্রামীণ চিকিৎসক হয়েও দিব্যি বিধবা ভাতা পাচ্ছেন অমলেন্দু বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তি! অত্যন্ত সচ্ছল পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি একইসঙ্গে বার্ধক্য এবং বিধবা ভাতা ভোগ করছেন।

২০২২ সাল থেকে এলাহাবাদ ব্যাঙ্কে তাঁর বিধবা ভাতার টাকা এবং ২০২৩ সাল থেকে পাঞ্জাব ব্যাঙ্কে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে। অভিযুক্তের ভাই কমল কান্তি মণ্ডল স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় হাসির রোল উঠেছে।

ভাই কমল কান্তি মণ্ডলের দাবি, এটি সম্পূর্ণ সরকারি প্রশাসনের গাফিলতি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের নেতার দাদা হওয়ার সুবাদেই দিনের পর দিন এই দুর্নীতি চলছে। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে একজন সচ্ছল পুরুষ মানুষের নামে বিধবা ভাতা বরাদ্দ হতে পারে, তা নিয়ে এখন বিস্তর প্রশ্ন উঠেছে।

এক স্থানীয় বাসিন্দাকে প্রশ্ন করা হলে তিনি তো পুরো আকাশ থেকে পড়েন! তিনি বলেন, “উনি বিধবা ভাতাও পেতেন! সবই সম্ভব হত এতদিনে! এবার দেখা যাক।” তবে এই ডাক্তার কিংবা তাঁর ভাইয়ের আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?