AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman: নেশাগ্রস্ত অবস্থায় টোটো থামিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ২

Attack on Women: রবিবার বিকেলের ওই ঘটনার পর সন্ধ্যা বেলাতেই পুলিশের দ্বারস্থ হন মহিলারা। ভাতার থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর গতরাতেই ভাতার থানা এলাকা থেকে দু'জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

Purba Bardhaman: নেশাগ্রস্ত অবস্থায় টোটো থামিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ২
প্রতীকী ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 20, 2024 | 8:36 PM
Share

পূর্ব বর্ধমান: নেশাগ্রস্ত অবস্থায় আদিবাসী মহিলাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। সেই ঘটনায় এবার দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। জানা যাচ্ছে, ভাতার থানা এলাকাতেই এক আত্মীয়র বাড়ি থেকে টোটোয় চেপে ফিরছিলেন ওই মহিলারা। সেই সময়েই একদল মদ্যপ যুবক তাঁদের পথ আগলে দাঁড়ায় বলে দাবি অভিযোগকারীদের। তাঁদের অভিযোগ, গতকাল বিকেলে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, তখন মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক পথ আটকে তাঁদের মারধর করে এবং শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।

রবিবার বিকেলের ওই ঘটনার পর সন্ধ্যা বেলাতেই পুলিশের দ্বারস্থ হন মহিলারা। ভাতার থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর গতরাতেই ভাতার থানা এলাকা থেকে দু’জন যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

গতকাল বিকেলের ওই অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীদের একাংশের মনে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। আদিবাসী সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘টোটোচালককে থামিয়ে পাঁচ জন মদ্যপ যুবক মারধর করতে থাকে। টোটোয় মহিলা যাত্রীরা ছিলেন, তাঁদেরও মারধর করা হয়েছে। তাঁদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল। আমরা চাইছি দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শান্তি হোক।’ তবে কী কারণে মহিলাদের উপর হামলা চলল, সে বিষয়ে কিছুই বুঝে উঠে পারছেন না আদিবাসী সংগঠনের ওই নেতা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?