TMC: পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙন, হুমায়ুনের শক্তি বাড়িয়ে জনতা উন্নয়ন পার্টিতে ২০০ পরিবার

Humayun Kabir: রিয়াজ শেখ, পাপ্পু শেখেরা বলছেন, “তৃণমূলের অত্যাচারের কারণেই তৃণমূল ছেড়েছি। গ্রামে গ্রামে ঝামেলা হলে সব বিষয়েই দালালরাই নাক গলায়। কেউ সঠিক বিচার পায় না। আজ আমরা প্রায় ২০০ পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে আরও অনেকে রয়েছেন।”

TMC: পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙন, হুমায়ুনের শক্তি বাড়িয়ে জনতা উন্নয়ন পার্টিতে ২০০ পরিবার
শক্তিক্ষয় তৃণমূলের Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 14, 2026 | 7:26 PM

পূর্বস্থলী: ভোটের আগে নতুন দল করে ঝাঁপিয়ে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার পূর্ব বর্ধমানেও জাঁকিয়ে বসল জনতা উন্নয়ন পার্টি। ভাঙন তৃণমূলে। তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করল ২০০-র বেশি পরিবার। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেকাতলা -১ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামে এদিন বিকেলে এই যোগদান কর্মসূচি চলে। তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক আঙিনায়। 

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলীর নেতৃত্বেই চলে গোটা অনুষ্ঠান। তাঁর হাত থেকেই জনতা উন্নয়ন পার্টির দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল থেকে আসা কর্মী-সমর্থকেরা। নতুন দলে যোগ দিয়েই ক্ষোভ উগরে দিলেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাঁদের সাফ কথা, তৃণমূলের হাত ধরে এলাকায় কোনও উন্নয়নই হয়নি। তৃণমূল নেতারা শুধুই দালালি করে ন্যায্য বিচার পায় না। সে কারণেই তারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়েছেন। 

রিয়াজ শেখ, পাপ্পু শেখেরা বলছেন, “তৃণমূলের অত্যাচারের কারণেই তৃণমূল ছেড়েছি। গ্রামে গ্রামে ঝামেলা হলে সব বিষয়েই দালালরাই নাক গলায়। কেউ সঠিক বিচার পায় না। আজ আমরা প্রায় ২০০ পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে আরও অনেকে রয়েছেন।”  

এলাকার জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলছেন, “বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরা বরাবরই শোষিত, লাঞ্ছিত। তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন থেকেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাই তাঁরা দীর্ঘদিন থেকেই একটা দ্বিতীয় প্ল্যাটফর্ম খুঁজছিল। সেটাই হুমায়ুন সাহেব আমাদের কাছে এনে দিয়েছেন।”

Follow Us