AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: সমস্ত খেয়াঘাট বন্ধ, ফেরিঘাটে ঝুলল নোটিস

Katwa: বৃহস্পতিবার রাত ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘাটগুলি। লক্ষ্য একটাই যাত্রী নিরাপত্তা। সে কারণে কাটোয়া, দাঁইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে সেই মর্মে নোটিস দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি খুলবে না বলেই খবর।

Katwa: সমস্ত খেয়াঘাট বন্ধ, ফেরিঘাটে ঝুলল নোটিস
কাটোয়ার বিভিন্ন ফেরিঘাট বন্ধ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 9:33 AM
Share

কাটোয়া: হু হু করে বাড়ছে নদীর জলস্তর। এই জল আরও বাড়তে পারে। আর তেমনটা হলে বাড়বে বিপদ। সেই আশঙ্কা থেকেই যাত্রী নিরাপত্তায় কাটোয়ার সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হল।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘাটগুলি। লক্ষ্য একটাই যাত্রী নিরাপত্তা। সে কারণে কাটোয়া, দাঁইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে সেই মর্মে নোটিস দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি খুলবে না বলেই খবর।

তবে কাটোয়া, দাঁইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই গতকাল রাত থেকে অপেক্ষা করেছেন। কারও সঙ্গে আবার রোগী রয়েছেন। নৌকা পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে।

ফেরিঘাট বন্ধ থাকায় ঘুরপথে পৌঁছতে হয়েছে গন্তব্যে। বল্লভপাড়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, প্রশাসনের তরফে নোটিস দিয়ে ফেরিঘাট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পরবর্তী নোটিস না আসা পর্যন্ত ঘাট বন্ধ রাখতেই হবে।

রিক রায় নামে এক ছাত্র বলেন, “শুনছি তো ডিভিসি জল ছাড়ায় নদীর জল বেড়ে গিয়েছে। মাঝিরা ভয় পাচ্ছেন, কখন কী বিপদ ঘটে। জল আরও বাড়তে পারেন সেই আশঙ্কাও রয়েছে। তাই শুনলাম ঘাট বন্ধ। গতকাল রাত থেকে নৌকা বন্ধ। আমাদের খুব ভোগান্তি হচ্ছে। ওপারে যেতে পারছি না।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়