AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার বৃদ্ধা, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

Maha Kumbh Stampede: তার মধ্যে পরিবারের সদস্যের যদি খোঁজ না মেলে আরও চিন্তা তৈরি হয় পরিবারের মধ্যে। জানা যাচ্ছে,কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ বৃদ্ধা। উদ্বেগে পরিবার। নিখোঁজ ডায়েরি করাতে কাটোয়া থানায় দ্বারস্থ পরিবার।

Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার বৃদ্ধা, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের
ভারতী বালা ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 1:08 PM
Share

কাটোয়া: উদ্বেগ কাটছে না ঘোষ পরিবারে। কারণ, বুধবারই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে। সেই খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন পরিবারের লোকজন। তার মধ্যে পরিবারের সদস্যের যদি খোঁজ না মেলে আরও চিন্তা তৈরি হয় পরিবারের মধ্যে। জানা যাচ্ছে,কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ বৃদ্ধা। উদ্বেগে পরিবার। নিখোঁজ ডায়েরি করাতে কাটোয়া থানায় দ্বারস্থ পরিবার।

নিখোঁজ মহিলার নাম ভারতী বালা ঘোষ। বয়স ৭০। বাড়ি কাটোয়ার মনসা পাড়ায়। গতকাল বিকালের পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন পরিবারের সকলে। নিখোঁজ বৃদ্ধার খোঁজে কাটোয়া থানায় দারস্থ তার পরিবার। নিখোঁজ ডায়েরি করা হচ্ছে।

পরিবারের তরফে জানা গিয়েছে, ভারতীদেবী কাটোয়া থেকে কুম্ভ মেলার জন্য একটি দল রওনা দেন গত সোমবার। গত বুধবার দুপুর নাগাদ স্নানের উদ্দেশ্যে যাওয়ার গিয়েছিলেন। তারপর থেকেই  আর কোনও খোঁজ মিলছে না। তার কাছে কোন মোবাইল ফোন না থাকায় যোগাযোগ করতে পারছে না পরিবার। সঙ্গে থাকা দলের অন্য সদস্যরাও খুঁজে পাচ্ছে না ভারতীকে। বৃদ্ধাকে খুঁজতে তাঁর পরিবারের কয়েকজন কুম্ভর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃদ্ধার নাতনী বলেন, “আমার ঠাকুমা ভারতী বালা ঘোষ উনি গিয়েছিলেন কুম্ভে। একশো জন টিমের সঙ্গে যান। কালকে স্নান করেছেন। তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা