AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Abuse: মেয়ের দিকে কুনজর, ধর্ষণের চেষ্টার অভিযোগ! স্ত্রীর অভিযোগ ভিত্তিকে বাবাকে ধরল পুলিশ

Physical Abuse: এলাকা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে প্রচুর মদ খেয়ে বাড়ি ফেরেন অভিযুক্ত ব্যক্তি। বাড়িতে এসেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু করে দেন। কিছু সময় পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাঁর স্ত্রী কোনও কাজে বাড়ির বাইরে যান। আর তখনই ঘটে এ ঘটনা।

Physical Abuse: মেয়ের দিকে কুনজর, ধর্ষণের চেষ্টার অভিযোগ! স্ত্রীর অভিযোগ ভিত্তিকে বাবাকে ধরল পুলিশ
এলাকায় শোরগোল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2024 | 5:41 PM
Share

শক্তিগড়: আরজি কর থেকে কৃষ্ণনগর, জয়নগর, একের পর এক ভয়াবহ নারী নির্যাতনের খবর, কিন্তু হুঁশ ফিরছে কোথায়? এবার ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ একেবারে বাবার বিরুদ্ধে। গ্রেফতার কর পুলিশ। স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকায়। স্ত্রীর অভিযোগের পর এদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

এলাকা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে প্রচুর মদ খেয়ে বাড়ি ফেরেন অভিযুক্ত ব্যক্তি। বাড়িতে এসেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু করে দেন। কিছু সময় পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাঁর স্ত্রী কোনও কাজে বাড়ির বাইরে যান। অভিযোগ, সেই সুযোগেই ঘরে ঢুকে নিজের মেয়েরই ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। এদিকে বাড়িতে তখন ছিল কিশোরীর ঠাকুমা। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করতেই বাড়ি ছেড়ে চম্পট দেন ওই ব্যক্তি। ৪০ বছরের ওই ব্যক্তি পেশায় আবার তিনি দিনমজুর। 

এদিকে ঘটনার কথা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। রাতেই নির্যাতিতার মা শক্তিগড় থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে তোলা হয় বর্ধমান আদালতে। অভিযোগ, প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করতেন ওই ব্যক্তি। আগে বেশ কয়েকবার পুলিশের হাতে পাকড়াও হয়েছিলেন তিনি। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?