AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘পোস্টাল ব্যালট না দিলে সরিয়ে নেব পুলিশ, যা করার করবে…’, বিস্ফোরক মমতা

Mamata Banerjee: এ রাজ্য থেকে ১৫০০ পুলিশ নিয়ে যাওয়া হয়েছে ভিনরাজ্যে। তবে তাঁদের ভোটাধিকার দেওয়া হয়নি, দেওয়া হয়নি কোনও পোস্টাল ব্যালট। এমনই অভিযোগ তুললেন মমতা। বললেন, অবিলম্বে ভোটাধিকার দিতে হবে।

Mamata Banerjee: 'পোস্টাল ব্যালট না দিলে সরিয়ে নেব পুলিশ, যা করার করবে...', বিস্ফোরক মমতা
প্রচারে মমতাImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 03, 2024 | 5:45 PM
Share

বর্ধমান: নির্বাচনের সময় এক রাজ্য়ের পুলিশকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দায়িত্ব পায় ভিনরাজ্যের পুলিশও। এবারও সেভাবেই পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। কিন্তু এবার লোকসভা ভোটের মাঝে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এ রাজ্য থেকে ১৫০০ পুলিশ নিয়ে যাওয়া হয়েছে, তবে তাঁদের ভোটাধিকার দেওয়া হয়নি, দেওয়া হয়নি কোনও পোস্টাল ব্যালট। অবিলম্বে ভোটাধিকার দিতে হবে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার বর্ধমানের রায়নার সভা থেকে এই ইস্যুতে সরব হয়েছেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন, “এত ভয় পেয়ে গিয়েছেন যে, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়ে আইএএস-আইপিএসদের ফোন করাচ্ছেন। বলছেন, বিজেপির সঙ্গে থাকতে হবে। তৃণমূলের থেকে দূরে থাক। কী ভাবেন আমাদের কাছে খবর আসে না?”

এরপরই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বাংলা থেকে ১৫০০ পুলিশকে কমিশন অন্য জায়গায় নিয়ে গিয়েছে। কিন্তু এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কাউকে আনা হয়নি। মমতা বলেন, “পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতেই পারে তবে, তাঁদের পোস্টাল ব্যালট দেওয়া হবে না কেন? কেন অনুমতি দেওয়া হবে না? হয় ভোট দেওয়ার অনুমতি দিন, নাহলে আমি সরিয়ে নিয়ে আসব, আপনি যা করেন করবেন।”

মমতা উল্লেখ করেন, বিএসএফ সহ সব বাহিনীকেই ভোটের অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশকে দেওয়া হচ্ছে না। কার হয়ে কাজ করছে কমিশন? প্রশ্ন তোলেন মমতা। বলেন, “এর জন্য লড়াই করব। যতদূর যেতে হয় যাব।”

Follow Us