Abhishek Banerjee: নন্দীগ্রামে জিততে মরিয়া তৃণমূল, একটি বা দু’টি নয় ৩টি জনসভা অভিষেকের
Nandigram: নন্দীগ্রাম থেকেই এই জেলায় প্রচার শুরু করতে যাচ্ছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নির্বাচনী আবহে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে তিনটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নন্দীগ্রাম: রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র হল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে তাঁরই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। এবার সেই নন্দীগ্রাম আসন দখল করতে মরিয়া রাজ্যের শাসকদল। তিন-তিনটি সভা করতে চলেছেন তিনি।
নন্দীগ্রাম থেকেই এই জেলায় প্রচার শুরু করতে যাচ্ছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নির্বাচনী আবহে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে তিনটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে, ২৫ মার্চ নন্দীগ্রামে একটি কর্মীসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। সেখানকার দলীয় প্রার্থীর সমর্থনে কর্মীদের প্রয়োজনীয় দিশা দেবেন অভিষেক। এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য। আর ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি। নির্বাচনী রণকৌশল নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জেলার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
গতবার অর্থাৎ ২০২১ সালে এই নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করেছিলেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, সেখান থেকে পরাজিত হয়েছিলেন তিনি। এবার আবার মমতাকে হারাতে ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু। পাশাপাশি নিজের কেন্দ্র নন্দীগ্রামেও লড়াই করবেন তিনি। মমতা ব্যানার্জী পোড় খাওয়া বর্ষীয়ান রাজনীতিবিদ।তিনি অভিজ্ঞ। রাজনীতির অঙ্কের হিসাব সব তাঁর গুলে খাওয়া। ফলে, তাঁকে পরাজিত করতে পারে এমন একটি হেভিওয়েট মুখ প্রয়োজন বিজেপির। সেক্ষেত্র শুভেন্দু অধিকারীই প্রথম নাম বঙ্গ বিজেপির। কিন্তু নন্দীগ্রামে এমন একজনকে প্রয়োজন যিনি সেখানকার অলিগলির হিসাব বোঝেন। সেক্ষেত্রে ভূমি পুত্র পবিত্র করকে তৃণমূল প্রার্থী করে কৌশলী চাল দিয়েছে বলছেন রাজনীতিবিদদের একাংশ। এক সময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন পবিত্র। ছিলেন একসময়কার প্রধান। ফলে জল কোনদিকে গড়াতে পারে পবিত্রও জানেন ভাল করে। এখন সেই প্রার্থীকেই জেতাতে ময়দানে খোদ অভিষেক।
