AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sand Thief: মাত্র ৩০০ টাকার জন্য… জীবন বাজি রেখে বালি চুরির অবৈধ কারবার!

Kolaghat: বালি চুরির অবৈধ কারবারের অভিযোগ উঠতেই টিভি নাইন বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন কোলাঘাটে রূপনারায়ণ নদীর পাড়ে। দেখা মিলে যায় বালি চুরির কারবারের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গেও। তারা অবশ্য বালি চুরির কথা স্বীকার করে নিচ্ছে।

Sand Thief: মাত্র ৩০০ টাকার জন্য... জীবন বাজি রেখে বালি চুরির অবৈধ কারবার!
রূপনারায়ণ নদীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 9:42 PM
Share

কোলাঘাট: প্রশাসনের নাকের ডগায় এ কী কাণ্ড! রূপনারায়ণের চরে দেদার চলছে বালি ‘চুরির’ কারবার। এমনই অভিযোগ উঠে আসছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। রূপনারায়ণের চর থেকে বালি চুরির অভিযোগ মেনে নিলেও প্রশাসনের দাবি, চুরির ঘটনা কোলাঘাটের দিকে নয়, বরং নদীর উল্টো দিকের চরে হচ্ছে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্নার বক্তব্য, ‘কোলাঘাটের দিকে কোনও চর নেই। কোলাঘাটের দিক থেকে বালি চুরি হচ্ছে না। হাওড়ার দিক থেকে চুরি হচ্ছে। তারপর সেগুলি মজুত করা হচ্ছে কোলাঘাটের দিকে।’

এদিকে এলাকায় বালি চুরির অবৈধ কারবারের অভিযোগ উঠতেই টিভি নাইন বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন কোলাঘাটে রূপনারায়ণ নদীর পাড়ে। দেখা মিলে যায় বালি চুরির কারবারের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গেও। তারা অবশ্য বালি চুরির কথা স্বীকার করে নিচ্ছে। কোনও সরকারি অনুমতি ছাড়াই বালি তোলার কথা স্বীকার করে নিচ্ছে তারা। বলছে, ‘পেটের তাগিদে এসব করতে হয়। নাহলে খাব কী! সারা দিনে এই কাজ করে হয়ত ৩০০-৩৫০ টাকা পাই।’ তাদের অকপট স্বীকারোক্তি, ‘আমরা কী করব! আর তো কোনও কাজ জানি না। বাপ-ঠাকুরদার আমল থেকে এই কাজ করেই খাচ্ছি। এই কাজ করতে না পারলে, আমরা আর খেতে পারব না। পেটের জ্বালায় আমরা এই কাজ করতে এসেছি।’

ওই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত লোকজনের বক্তব্য,  নদীর চর থেকে বালি তুলে এনে তারা কখনও কোনও বরাতদাতার কাছে কিংবা কখন ঠিকাদারের কাছে সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। দিনে এই চত্বরে প্রায় ৩০-৪০ জন ব্যক্তি এই অবৈধ কারবার চালায় বলে জানা গিয়েছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। গতকালের এক অভিযানে কোলাঘাট থানার পুলিশ এখনও পর্যন্ত ১২ জনকে এই অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর