AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, খুন নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

Nandigram: ওই মহিলার আসল পরিচয় কী, বা কোথা থেকে ওখানে এলেন, কেই বা খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর নেই কারও কাছেই। যদিও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ এদিকে দীর্ঘক্ষণ জলে পড়ে থাকায় মহিলার দেহটি একেবারে ফুলে গিয়েছে।

Nandigram: নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, খুন নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ
তদন্তে নেমেছে পুলিশ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 5:57 PM
Share

নন্দীগ্রাম: সাতসকালে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নন্দীগ্রামে। এদিন সকালে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জলাশয়ের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকার লোকজনই খবর দেন নন্দীগ্রাম থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

কিন্তু, ওই মহিলার আসল পরিচয় কী, বা কোথা থেকে ওখানে এলেন, কেই বা খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর নেই কারও কাছেই। যদিও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ এদিকে দীর্ঘক্ষণ জলে পড়ে থাকায় মহিলার দেহটি একেবারে ফুলে গিয়েছে। যা দেখে স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতের অন্ধকারে কেউ অপকর্ম করে মহিলাকে ওই জায়গায় ফেলে গিয়েছে। তবে শুধুই খুন নাকি খুনের আগে শারীরিক নির্যাতন করা হয়েছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সবটা পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। 

এলাকার এক বাসিন্দা বলছেন, “সকালে এক মহিলা ওখানে গরু বাঁধতে গিয়েছিল। উনিই প্রথম দেখেন। এলাকার লোকজনকে জানান। আমরা যাই। গিয়ে দেখি এক মহিলার দেহ পড়ে আছে জলাশয়ে। তারপরই থানায় জানাই। পুলিশ প্রায় ৩০ মিনিট পরে আসে। ওনাকে খুন করা হয়েছে বলেই মনে হচ্ছে। খুব নৃশংসভাবে মারা হয়েছে। দেহের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত হচ্ছে। কী রিপোর্ট আসে দেখা যাক।” 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন