AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘…এই বাংলায় জায়গা নেই’, কাদের বললেন শুভেন্দু?

CM Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, "গোটা রাজ্যে আমরা ৪৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছি। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের এমন ভাল কাজ করতে হবে এবং এমনভাবে মানুষের আস্থা অর্জন করতে হবে, যাতে আগামীতে আরও ৭০ শতাংশ মানুষ আমাদের ভোট দেন।"

Suvendu Adhikari: '...এই বাংলায় জায়গা নেই', কাদের বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 09, 2026 | 1:56 PM
Share

দিঘা: বেআইনি অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই রাজ্যের তাঁদের কোনও স্থান নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। এখানে উল্লেখ্য, ক্ষমতায় আসার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অনুপ্রবেশকারীদের (Intruder) এই বাংলায় জায়গা নেই। খুঁজে খুঁজে তাঁদের বের করা হবে।

রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি আরও মন্তব্য করেন, “ধর্ষণকারী, ড্রাগ মাফিয়া ও অনুপ্রবেশকারীদের জানাতে চাই এই রাজ্যে আপনাদের স্থান নেই। এই সরকার অন্তত কঠোর ও কঠিন।”

শুভেন্দু অধিকারী বলেন, “গোটা রাজ্যে আমরা ৪৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছি। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের এমন ভাল কাজ করতে হবে এবং এমনভাবে মানুষের আস্থা অর্জন করতে হবে, যাতে আগামীতে আরও ৭০ শতাংশ মানুষ আমাদের ভোট দেন।” তিনি আরও বলেন, “এখনও কেউ-কেউ চিমটি কাটার কাজ করছেন। এদের মধ্যে দিমাগি নকশাল, জামাতি, জঙ্গি রয়েছে, কমিউনিস্ট রয়েছে, আরশোলা ছারপোকা আছে। রাষ্ট্রবাদিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ দিন, মুখ্যমন্ত্রী এও বলেছেন, “গোটা রাজ্য়ে আমরা ৪৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছি। এমন ভাল কাজ করতে হবে,এমন ভাবে মানুষের আস্থা অর্জন করতে হবে,যাতে আরও ৭০ শতাংশ মানুষ ভোট দেন।

Follow Us