Nandigram Bypoll: মমতার সমর্থনের পরই বড় খবর, গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Congress Candidate Arrested During Campaign: জানা গিয়েছে, কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এদিন বাড়ি বাড়ি প্রচার করছিলেন নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায়। বিকেল সাড়ে পাঁচটার পর তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

নন্দীগ্রাম: কংগ্রেস প্রার্থীকে নন্দীগ্রামে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নন্দীগ্রাম থেকে এল বড় খবর। গ্রেফতার করা হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জানা গিয়েছে, পুরনো এক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি এদিন বাড়ি বাড়ি প্রচার করছিলেন নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায়। বিকেল সাড়ে পাঁচটার পর তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।
মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। গ্রেফতার করার অর্থ, কংগ্রেস প্রার্থীকে ভয় পাচ্ছে বিজেপি। গ্রেফতার করার মাধ্যমে বিজেপি প্রমাণ করে দিল, তারা নৈতিকভাবে পরাজিত।”
ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, “সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। কেউ প্রার্থী হোন কিংবা না হোন, প্রশাসন মনে করলে গ্রেফতার করতে পারেন। তবে আমি বলব, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থীকে সমর্থনের কথা বলতে পারতেন। কংগ্রেসের ওখানে কিছু নেই।”
বিস্তারিত আসছে…
