AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minakshi Mukherjee: ব্রিগেডে গিয়ে মৃত্যু, ‘লড়াই হবে শেষতক’, কার্তিকের পরিবারের পাশে দাঁড়িয়ে বললেন মীনাক্ষী

Minakshi Mukherjee: এদিন কার্তিকের ছবিতে মাল্যদান করেন মীনাক্ষী। মালা দেন সিপিএমের স্থানীয় নেতৃত্বরাও। ওঠে লাল সেলাম স্লোগান। কার্তিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মীনাক্ষী। শোকপ্রকাশ করেন স্থানীয় নেতারা। পরিবারের পাশে থাকার বার্তাও দেন।

Minakshi Mukherjee: ব্রিগেডে গিয়ে মৃত্যু, ‘লড়াই হবে শেষতক’, কার্তিকের পরিবারের পাশে দাঁড়িয়ে বললেন মীনাক্ষী
কার্তিকের পরিবারের পাশে মীনাক্ষী Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 6:35 PM
Share

ভগবানপুর: দীর্ঘদিন থেকেই বাম সংগঠনের সঙ্গে যুক্ত। ব্রিগেডে ডাক পড়লেই ছুটে যেতেন। এবার সেই ব্রিগেডে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৮ বছর বয়সী কার্তিক জানার। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। এদিন তাঁর বাড়িতে আসেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সঙ্গে ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। কথা বলেন কার্তিকের পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থাকারও বার্তা দেন। মীনাক্ষীকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কার্তিকের পরিবারের সদস্যদের।  

এদিন কার্তিকের ছবিতে মাল্যদান করেন মীনাক্ষী। মালা দেন সিপিএমের স্থানীয় নেতৃত্বরা। ওঠে লাল সেলাম স্লোগান। কার্তিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মীনাক্ষী। বলেন, “উনি আমাদের একজন দক্ষ কর্মী ছিলেন। তিনিও গিয়েছিলেন ব্রিগেডে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সেখানেই মারা যান। খবরটা পেয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। ওনাদের পরিবার তো আমাদেরই পরিবার। লড়াইয়ের ময়দানে আমরা সব মানুষকে বলেছিলাম আসুন। উনি সংগঠনের প্রচারে দীর্ঘদিন থেকে ছিলেন। এলাকায় প্রচার করেছিলেন। এলাকার লোকজনকে নিয়ে গিয়েছিলেন। ওনার মৃত্যুতে আমাদের খুবই ক্ষতি হল। উনি তো এলাকার মানুষের রুটি-রুজির স্বার্থে লড়াই করতেন। তাই এই ক্ষতি অপূরণীয়। তাই ওনার পরিবারের সঙ্গে থাকব এটা তো আর আলাদ করে বলতে হয় না। এটা তো আমাদেরই পরিবার। উনি যে লড়াইটা করার জন্য ওখানে গিয়েছিলেন সেটা আমরা শেষ অবধি লড়ব। এটা আমাদের প্রয়াত কমরেডের প্রতি শপথ।” 

তবে এদিন লোকসভা ভোটের প্রসঙ্গ উঠতেই বারবার মীনাক্ষীর মুখে শোনা গেল লড়াইয়ের কথা। সাফ বললেন, “বুথের লড়াইটাই ব্রিগেডে একটা বিস্ফোরণ ঘটিয়েছে। যে কমরেড মারা গিয়েছেন তাঁর স্ত্রীও তো মার খেয়েছেন। এখন মানুষ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। লোকসভা ভোটে যদি এর বিরুদ্ধে লড়াই হয় তাহলে বুথের লড়াইটাই তো শেষ কথা।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?