AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagganath Mandir: অহিন্দুরা দিঘার মন্দিরে ঢুকতে পারবে? বড় কথা রাধারমণের

Digha Jagganath Mandir: তিনি বলেন, "ইসকনে দিল্লিতে কিছুদিন আগে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল। সেখানে ভক্তা ১০ হাজার ৫৬ ভোগ দিয়েছিল। দেড়শো থেকে বেশি দেশে আমাদের ভক্তরা রয়েছেন। এখানে ইটালিয়ানরা এসে  নিরামিষ ভোগ দিচ্ছেন। নিয়ম তো রয়েছে। আর প্রেম থাকতে হবে।"

Digha Jagganath Mandir: অহিন্দুরা দিঘার মন্দিরে ঢুকতে পারবে? বড় কথা রাধারমণের
দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2025 | 7:41 PM
Share

দিঘা: দিঘার জগন্নাথ মন্দিরে কারোর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস। তাঁর কথায়, “এখানে কারোর প্রবেশে কোনও বাধা নেই।”

পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া বাকি ধর্মাবলম্বীদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিষয়টিকে সম্মান জানিয়েই রাধারমন বলেন, “চৈতন্য মহাপ্রভুর বলেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র গোটা বিশ্বে ছড়াবে। আমাদের শিক্ষা, সবাই আমাদের একটা পরিবার। সনাতন ধর্ম অনুযায়ী, পুরো পৃথিবীই একটা সময়ে ভারতবর্ষ ছিল। পুরীর জগন্নাথ মন্দির একটা ঐতিহ্য। আমরা সেটাকে সম্মান করি। কিন্তু গৌঢ়ীয় দর্শন অনুযায়ী, আমরা ভগবানের কাছে সব ভোগই নিবেদন করতে পারি। সবাই ভোগ দিতে পারেন।”

এই সূত্রেই তিনি বলেন, “ইসকনে দিল্লিতে কিছুদিন আগে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল। সেখানে ভক্তা ১০ হাজার ৫৬ ভোগ দিয়েছিল। দেড়শো থেকে বেশি দেশে আমাদের ভক্তরা রয়েছেন। এখানে ইটালিয়ানরা এসে  নিরামিষ ভোগ দিচ্ছেন। নিয়ম তো রয়েছে। আর প্রেম থাকতে হবে।”

মন্দির রোজ সকাল ৬ টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে বিকাল ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সকলেই দর্শন করতে পারবেন বলে জানিয়েছেন রাধারমন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন