AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sisir Adhikari: দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার শিশির, মেতে উঠলেন কৃষ্ণ নামে

Sisir Adhikari Visits Digha Jagannath Temple: দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, "আজকে উনি প্রথমবার এখানে এলেন। আমরা আনন্দিত। ১৬ জুলাই রথযাত্রা হবে এখানে। ওঁকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আশা করি উনি আসবেন। এবং রথযাত্রার উদ্বোধন করবেন।"

Sisir Adhikari: দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার শিশির, মেতে উঠলেন কৃষ্ণ নামে
দিঘার জগন্নাথ মন্দিরে শিশির অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 4:18 AM
Share

দিঘা: দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার গেলেন প্রাক্তন সাংসদ তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রবিবার কাঁথির অধিকারী পরিবারের কর্তা দিঘা জগন্নাথ মন্দিরে দেব দর্শন করেন। এবং বিশেষ আরতিতে অংশ নেন। কৃষ্ণ নামে মেতে ওঠেন। আগামী ১৮ জুলাই দিঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রার সূচনার জন্য প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে আমন্ত্রণ জানালেন দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য রাধারমণ দাস।   

গত বছরের ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সেখানে যাননি শিশির অধিকারী। এদিন প্রথম তিনি সেখানে গেলেন। সোমবার স্নান পূর্ণিমার আগের দিন রাতে দিঘার জগন্নাথ মন্দিরে ঝটিকা সফরে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। এদিন রাত ৮টা পর মন্দিরে পৌঁছন তিনি। বিশেষ সন্ধ্যা আরতিতে যোগদান করেন। নিজে আরতিও করেন তিনি।

আরতি করার পাশাপাশি গলায় পুষ্প মালা সহকারে তালে তালে নৃত্য করতেও দেখা যায় শিশিরবাবুকে। এদিন প্রাক্তন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমণ দাস। প্রাক্তন সাংসদকে আবেদন করা হয়, রথযাত্রায় উপস্থিত থাকার জন্য। রথের দড়ি টেনে রথযাত্রার শুভ সূচনার জন্য।

দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, “আজকে উনি প্রথমবার এখানে এলেন। আমরা আনন্দিত। ১৬ জুলাই রথযাত্রা হবে এখানে। ওঁকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আশা করি উনি আসবেন। এবং রথযাত্রার উদ্বোধন করবেন।”

অন্যদিকে, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন, “এখানে মানুষ আসেন। আসছেন। আসবেন।” তিনি যেভাবে হাত তুলে কৃষ্ণ নাম করলেন, তা নিয়ে প্রাক্তন সাংসদ বলেন, “এটা আমাদের পারিবারিক স্টাইল। রাধাকৃষ্ণ ঠাকুরের অনেক আচারবিচার রয়েছে। সেই আচারবিচারের সঙ্গে আমরা সম্পৃত্ত হই।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন