AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নবান্ন অভিযানে গিয়েছিলেন বাহারপোঁতার ‘সহজ সরল’ দীপক, তিনদিন ধরে নিখোঁজ

তৃণমূল সরকারের পুলিশকেই এই জন্য কাঠগড়ায় তুলেছে সিপিএম।

নবান্ন অভিযানে গিয়েছিলেন বাহারপোঁতার 'সহজ সরল' দীপক, তিনদিন ধরে নিখোঁজ
শাসকদলকেই এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলছে বামেরা।
| Updated on: Feb 13, 2021 | 4:31 PM
Share

পূর্ব মেদিনীপুর: বামেদের নবান্ন অভিযানে গিয়েছিলেন। কিন্তু তিনদিন কেটে গেলেও বাড়ি ফেরেননি পাঁশকুড়ার বাহারপোঁতার দীপক পাঁজা। কোথায় আছেন, কেমন আছেন কোনও খবর নেই পরিবারের কাছে। পুলিশের দরজায় গিয়ে মাথা ঠুকছেন স্ত্রী। একটাই আর্তি, ‘ওকে ফিরিয়ে দিন’।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯ টায় বাড়ি থেকে বেরোন দীপক। বাম ছাত্র-যুবর নবান্ন অভিযানে যোগ দিতেই হাওড়া স্টেশন হয়ে ধর্মতলার পথে রওনা দেন তিনি। পরিবারের অভিযোগ, পুলিশি বাধার মুখে পড়ে দিকভ্রষ্ট হয়ে ছোটাছুটি শুরু করেন সকলে। এরপর দিনের শেষে সকলে বাড়ি ফিরলেও দীপক আর ফেরেননি। এলাকার লোকজনের কথায়, “ও সহজ সরল ছেলে। পড়াশোনা জানে না। কোথায় গেল বুঝতেই পারছি না।” পাঁশকুড়া পুলিশকে জানানো হয়েছে। কিন্তু তারপর এতটা সময় কেটে গেলেও পুলিশ কোনও সদুত্তর দিতে পারেনি।

আরও পড়ুন: রণনীতি যেন কাকপক্ষ্মীও না টের পায়, পাঁচতারা হোটেল থেকে বিজেপির ভোট পরিচালনা

এদিকে এই ঘটনার জন্য রাজ্যের শাসকদল ও পুলিশকেই দায়ী করেছেন পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি। তাঁর কথায়, শুধু দীপক পাঁজাই নন, রাজ্যে এরকম আরও দু’ তিনজন নিখোঁজ। এর দায় তৃণমূল সরকারের পুলিশকেই নিতে হবে। পরিবারের তরফে এই মর্মে পাঁশকুরা থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছে। একইসঙ্গে দীপকের খোঁজে তাঁর স্ত্রী সরস্বতী পাঁজাকে নিয়ে শনিবার হাওড়া শিবপুর ও নিউ মার্কেট থানায় গিয়েছে বাম প্রতিনিধিদল। ঘরের ছেলেটা কোথায় রয়েছে, কী করছে সে চিন্তায় চোখের পাতা এক করতে পারছে না পরিবার।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?