AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামে বোমা ফেটে জখম হয়েছিল, বার্ন ইউনিটে মৃত্যু ঝলসে যাওয়া তপনের

Nandigram: দুর্ঘটনার পর থেকে আহত তিনজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ওই তিনজনের মধ্যে তপন ঢালিকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাখা হয়েছিল হাসপাতালের বার্ন ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকাল ৬টায় হাসপাতালেই মৃত্যু হয়েছে তপন ঢালির।

Nandigram: নন্দীগ্রামে বোমা ফেটে জখম হয়েছিল, বার্ন ইউনিটে মৃত্যু ঝলসে যাওয়া তপনের
নন্দীগ্রামে বোমা ফেটে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 12:18 PM
Share

তমলুক: ভোটের রেজাল্ট বের হওয়ার পর গত বৃহস্পতিবার নন্দীগ্রামে বোমা ফেটে জখম হয়েছিলেন তিন জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হল তমলুক হাসপাতালের বার্ন ইউনিটে। মৃতের নাম তপন ঢালি। জানা যাচ্ছে, সেদিন নন্দীগ্রামের টাকাপুরা এলাকায় বোমা ফেটে জখম হয়েছিলেন গোকুল বেরা,শুভাশিস গায়েন ও তপন ঢালি। তৃণমূলের অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল, তখনই আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর জখমদের দ্রুত এলাকা থেকে বের করে কোনও হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।

ঘটনার পর থেকে তিনজনের কারও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে আজ তমলুক হাসপাতালের বার্ন ইউনিটে তপন ঢালির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এদিকে বৃহস্পতিবারের ওই ঘটনার পর থেকেই তৃণমূল শিবির থেকে অভিযোগ তোলা হচ্ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও পাল্টা অভিযোগ ছিল বিজেপি শিবিরেরও। পদ্ম শিবিরের তরফে, তৃণমূলের চক্রান্তের তত্ত্ব তুলে ধরা হচ্ছিল।

দুর্ঘটনার পর থেকে আহত তিনজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ওই তিনজনের মধ্যে তপন ঢালিকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাখা হয়েছিল হাসপাতালের বার্ন ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকাল ৬টায় হাসপাতালেই মৃত্যু হয়েছে তপন ঢালির। মৃতের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?